Tuesday, March 31, 2026

মন্ত্রিসভার বৈঠকে ৩টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, কী কী?

Date:

Share post:

আইআইএমকে তাদের দ্বিতীয় ক্যাম্পাস তৈরি করার জন্য নিউটাউনে ৫ একর জমি দিচ্ছে রাজ্য সরকার। সোমবার, মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়। সরকারের কাছে জমি চেয়েছিল আইআইএম। সেই মতোই এই সিদ্ধান্ত বলে জানান রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র।

পাশাপাশি, অমিত মিত্র জানান, ডুমুরজলা স্পোর্টস সিটিতেই বিশ্বমানের ক্রিকেট স্টেডিয়াম তৈরি হবে। সিএবি স্টেডিয়াম করার বিষয়ে আবেদন করেছিল সরকারের কাছে। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে তাদের ১৪ একর জমি দেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়। সেখানেই তৈরি হবে বিশ্বমানের স্টেডিয়াম। সঙ্গে আন্তর্জাতিক প্রশিক্ষণের ব্যবস্থাও থাকবে।

মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন অমৃতসর থেকে ডানকুনি পর্যন্ত ফ্রেট করিডোর তৈরির প্রস্তাব দিয়েছিলেন। সেই করিডোর তৈরি হওয়ার আগেই ডানকুনিতে তৈরি হচ্ছে প্রাইভেট ফ্রেট টার্মিনাল। পাশাপাশি, রঘুনাথপুরে ২৬৬৬ একর জমিতে তৈরি হতে যাচ্ছে শিল্প পার্ক। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের তরফে সবুজ সংকেত মিলেছে।

আরও পড়ুন-এনআরসির বিরোধিতায় দিনহাটার পথে নামলো তৃণমূল

 

Related articles

রাহুলের পরিবারকে দেওয়া হোক ১ কোটি, ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে এফআইআরের দাবি AICWA-র 

তালসারিতে বাংলা ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’র শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

আজ পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-চন্দ্রকোনায় সভা মমতার, দুই দিনাজপুরে ভোট প্রচারে অভিষেক

ভোট প্রচারে আজ পশ্চিম মেদিনীপুরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার বেলা বারোটা থেকে চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের...

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...