Saturday, June 20, 2026

‘রবাহুত’ হয়েই যাদবপুরে আজ ধনকড়, ‘স্বাগত’ জানাতে তৈরি ছাত্ররা, টানটান উত্তেজনা

Date:

Share post:

আজ, সোমবার কার্যত ‘রবাহুত’ হয়েই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। সেখানে গিয়ে সম্ভবত বোঝানোর চেষ্টা করবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসাবে তিনি কতদূর যেতে পারেন৷ ওদিকে যাদবপুরের পড়ুয়াদের সিংহভাগ তৈরি বিক্ষোভ দেখানোর জন্য৷ ফলে ধরেই নেওয়া যায় আজ বেলা ২টো নাগাদ ফের খবরের শিরোনামে আসতে চলেছে দেশের অন্যতম সেরা এই শিক্ষাপ্রতিষ্ঠান৷

সমাবর্তন বা বিশেষ সমাবর্তন বাতিলের ক্ষমতা বিধি অনুসারে ঠিক কার হাতে তা বুঝিয়ে রবিবারই উপাচার্য সুরঞ্জন দাসকে চিঠি দিয়েছেন ধনখড়।চিঠিতে তিনি বলেছেন, সমাবর্তন বাতিল করার ক্ষমতা কর্মসমিতির এক্তিয়ারে নেই।এই সমাবর্তন ‘বেআইনি’ বলেও তিনি দাবি করেছেন৷ রাজ্যপাল  হুমকি দিয়েছেন  তাঁর এই অসম্মান ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে। রাজ্যপাল চিঠিতে বলেছেন, বেআইনি সমাবর্তনে অংশ নিয়ে এবং শংসাপত্র নিয়ে বিপাকে পড়তে পারেন পড়ুয়ারা। যাদবপুর ঘিরে চলতি বিতর্কে রাজ্য সরকারকে নিশানা করে রাজ্যপাল বলেছেন, “এঁরা জানেন না এঁরা কী করছেন। সবজি কাটার ছুরি দিয়ে বাইপাস সার্জারি করছে।” রাজ্যপালের এ ধরনের উক্তিতে মোটেই বিচলিত নয় রাজ্য সরকার ৷ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এ সব হুমকির উত্তরে বলেছেন, “ওঁকে আর কী বলব বলুন? ওঁকে এত গুরুত্ব দেওয়ারই বা কী আছে? প্রত্যেক দিনই তো কিছু না কিছু বলছেন।”

তবে, বিশ্ববিদ্যালয় কার কথায় সিদ্ধান্ত নেবে, কর্মসমিতি না আচার্য, সে বিতর্কের নিষ্পত্তি যেভাবেই হোক, আজ ধনখড় বিশ্ববিদ্যালয়ে গেলে যাদবপুর কিছুটা হলেও অশান্ত হবে, তা একপ্রকার নিশ্চিত৷

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...