Monday, March 30, 2026

ঝাড়খণ্ড হাতছাড়া হতে পারে বুঝেই কথা চালাচালি শুরু বিজেপি’র

Date:

Share post:

একে একে নিভিছে দেউটি ? মহারাষ্ট্র, পাঞ্জাব, মধ্য প্রদেশ, ছত্তিশগড়ের মতো ঝাড়খণ্ড নিয়েও ফের গেরুয়া শিবিরে অশনি সঙ্কেত৷ ৮১ আসনের ঝাড়খণ্ড বিধানসভার ভোট গণনা শুরু হয়েছে সোমবার সকাল ৮টা থেকে।

ঝাড়খণ্ড নির্বাচনের আপাতত চিত্র, এখনও পর্যন্ত এগিয়ে কংগ্রেস- JMM-RJD জোট। দুমকায় পিছিয়ে থাকলেও বারহাইতে এগিয়ে রয়েছেন JMM প্রার্থী হেমন্ত সোরেন। জামশেদপুর পূর্ব আসন থেকে সামান্য ভোটে এগিয়ে আছে মুখ্যমন্ত্রী তথা বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী রঘুবর দাস। বিজেপি একক দল হিসেবে কিছুটা এগিয়ে থাকলেও কংগ্রেস- JMM-RJD জোট বিজেপিকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছে।

CPI-এগিয়ে আছে ১টি আসনে৷ ঝাড়খণ্ডের শাসনভার হাত থেকে চলে যেতে পারে, এমন ইঙ্গিত পেয়েই JVM এবং AJSU–র সঙ্গে ফোনে কথা শুরু করেছে বিজেপি। ওদিকে, বিজেপিকে থামাতে এই দুটি দলের সঙ্গে কথা বলছে কংগ্রেস এবং হেমন্ত সোরেন।

Related articles

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...

রাহুলের মৃত্যুতে দানা বাঁধছে রহস্য! পুলিশের অনুমতি ছাড়াই চলছিল শুটিং?

জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া টলিপাড়ায়। তবে শোকের আবহেও তালসারির সমুদ্রসৈকতে ঠিক কী ঘটেছিল,...