Saturday, June 20, 2026

গোবরডাঙায় স্টেশনের পাশে আগুন, দমকলের তৎপরতায় নিয়ন্ত্রণ

Date:

Share post:

মঙ্গলবার ভোরে আচমকাই আগুন লাগে উত্তর ২৪ পরগনার গোবরডাঙা স্টেশন সংলগ্ন বাজারে ১ নং প্ল্যাটফর্ম লাগোয়া একটি ছোট হোটেলে। হোটেলে রাখা গ্যাসের সিলিন্ডার (cylinder) ফেটে দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। ঘিঞ্জি এলাকায় আগুন লাগায়, পাশাপাশি দোকানেও খুব দ্রুত আগুন ছড়িয়ে যায়। স্টেশনের (Gobardanga railway station) পাশেই এই ঘটনা ঘটায়, কালো ধোঁয়ায় ঢেকে যায় প্ল্যাটফর্ম ও সংলগ্ন এলাকা। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। তাদের তৎপরতাতেই নিয়ন্ত্রণে আসে আগুন।

আরও পড়ুন : সরকারি হাসপাতালে ঢুকে লিভ-ইন পার্টনারের উপর অ্যাসিড হামলা

এদিন সকালে ৭টা নাগাদ শিয়ালদহ-বনগাঁ শাখার গোবরডাঙা (Gobardanga) স্টেশন লাগোয়া একাধিক দোকানে আগুন লেগে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে পরপর তিন থেকে চারটি দোকান নিমেষের মধ্যে পুড়ে যায়। তবে ঠিক কী কারণে আগুন লাগল সেই বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্টভাবে কিছু জানা যায়নি। দোকান বাঁচাতে ব্যবসায়ীরা এসে মালপত্র বের করে রেল লাইনে ফেলে দেন। স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগায়। পরে দমকলের (fire brigade) ২টি ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে। সকালে আগুন লাগার সময়ই কিছুক্ষণের জন্য নিয়ন্ত্রণ করা হয় বনগাঁ শাখার ট্রেন চলাচল। তবে বেলা বাড়তেই স্বাভাবিক হয়ে যায় লোকাল ট্রেন।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...