Tuesday, March 31, 2026

রাজঘাটে ছাত্র-যুবদের সামিল হওয়ার ডাক রাহুল গান্ধীর

Date:

Share post:

সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সোমবার বেলা 3টেয় দিল্লির রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে বিক্ষোভ দেখাবে কংগ্রেস। সেই কর্মসূচির আগে দেশের ছাত্র ও যুব সমাজকে গর্জে ওঠার ডাক দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী৷ নাগরিকত্ব (সংশোধনী) বিল সংসদের উভয় কক্ষে পাস হয়ে আইনে পরিণত হওয়ার এই প্রথম কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর নেতৃত্বে কংগ্রেস পথে নেমে প্রতিবাদ করবে৷ সোমবার সকালে রাহুল গান্ধী এক টুইটে বলেছেন, “ভারতের ছাত্রসমাজ ও যুবক সম্প্রদায়, এখন শুধু ভারতীয় হিসাবে গর্ববোধ করলেই আপনাদের দায়িত্ব শেষ হয়ে যায় না। এ সময়ে কঠিন হলেও দেখাতে হবে আপনি ভারতীয় হিসাবে দেশে বিদ্বেষের পরিবেশ তৈরি হতে দেবেন না। তাই প্রতিবাদ করার আহ্বান জানাবো। আজ, সোমবার, বেলা তিনটেয় আমার সঙ্গে যোগ দিন রাজঘাটে, মোদি-শাহের তৈরি ঘৃণা ও সহিংসতার পরিবেশের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠুন আপনারাও”৷


সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে গোটা দেশ প্রতিবাদে নামলেও সেভাবে পথে নেমে প্রতিবাদ করতে দেখা যায়নি কংগ্রেস শীর্ষ নেতৃত্বকে৷ এই আপাত নিষ্ক্রিয়তা তীব্র সমালোচনার মুখেও পড়ে কংগ্রেস৷ দলের অন্যতম সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী অবশ্য গত সপ্তাহে ইন্ডিয়া গেটে বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দিয়েছিলেন৷ আজ রাজঘাটে তাই জোরকদমে নামতে চাইছে কংগ্রেস৷

Related articles

বালুরঘাটে মেডিক্যাল কলেজ-উত্তর দিনাজপুরে দুটি হিমঘর: দলীয় প্রার্থীদের প্রচারসভা থেকে আশ্বাস অভিষেকের

চতুর্থবার মা-মাটি-মানুষের সরকার ক্ষমতয়া এলে বালুরঘাটে মেডিক্যাল কলেজ ও উত্তর দিনাজপুরে দুটি হিমঘর তৈরি হবে। বালুরঘাট ও তপনের...

বিরাট অঙ্কের সম্পত্তি কর বকেয়া! জয়ললিতার প্রাসাদে পড়ল তালা

দীর্ঘ কয়েক বছর ধরে পুর কর বাকি। সম্পত্তি কর দেড় কোটি টাকাতে পৌঁছেছে। এবার তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার...

বকেয়া ডিএ-ডিআর নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক রাজ্য অর্থ দফতরের

ভোটের (2026 Election) নির্ঘণ্ট ঘোষণার আগেই বকেয়া ডিএ (DA) মিটিয়ে দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

IPL: “টিমের কথায় পিচ বদলানো সম্ভব নয়”, নাইটদের কড়া বার্তা সুজনের

বৃহস্পতিবার ইডেনে(Eden) প্রথম ঘরের মাঠে ম্যাচ খেলতে নামছে কেকেআর(KKR)। ঘরের মাঠে নাইটদের প্রথম ম্যাচের আগেই শুরু পিচ নিয়ে...