Tuesday, April 7, 2026

১৮ আসন ছিল ট্রেলার, পুরো ছবি পরে আসছে: নাড্ডা

Date:

Share post:

” লোকসভায় বাংলা থেকে বিজেপির ১৮ আসন ছিল ট্রেলার। পুরো সিনেমা দেখাটা বাকি আছে। ওটা পরে আসছে।” সোমবার সিএএ নিয়ে ” অভিনন্দন যাত্রা” মিছিলের পর শ্যামবাজারে জনসভায় একথা বলেন দলের কার্যকরী সভাপতি জে পি নাড্ডা।

নাড্ডা কংগ্রেস, সিপিএমের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের ব্যাপক সমালোচনা করেন।

সিএএ প্রসঙ্গে তিনি বলেন,” এদেশের কারুর কোনো সমস্যা হবে না। পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে আসা সংখ্যালঘুদের আশ্রয় দেওয়া হবে। এটা গান্ধীজী, নেহরু থেকে শুরু করে প্রকাশ কারাত, মমতাদিদিও বলেছিলেন। এখন ভোটব্যাঙ্ক রাজনীতি করতে তাঁরা বিরোধিতা করছেন।”

বিভিন্ন আইন ও কেন্দ্রীয় উন্নয়নের স্কিম তুলে নাড্ডা বলেন, “মমতাদি রাজনীতি করতে গিয়ে শুধু নেতিবাচক কাজ করেন। মানুষের ভালো ভাবেন না। মানুষকে বঞ্চিত করেন।”

নাড্ডার দীর্ঘ ভাষণে বিভিন্ন তথ্যপরিসংখ্যান দিয়ে তৃণমূলের প্রতি আক্রমণ ছিল। তিনি বলেন,” বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যেই তৃণমূলকে হারিয়ে বিজেপিকে সরকারে আনা দরকার।”

আরও পড়ুন-CAA বিরুদ্ধে প্রতিবাদ, রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নিতে অস্বীকার করলেন কৃতী

ছাত্রী

Related articles

ফের উত্তপ্ত মনিপুর: প্রাণ গেল দুই শিশুর, CRPF-র গুলিতে যুবকের মৃত্যুর অভিযোগ!

মনিপুরে শান্তি প্রতিষ্ঠার ভুয়ো দাবি করে আসা নরেন্দ্র মোদির আশ্বাস কতটা মিথ্যে তা আবারও প্রমাণ হল সন্দেহভাজন জঙ্গি...

বয়কট ম্যাজেক মোমেন্টস-সহ অভিযুক্তদের, বুধ থেকে কাজ শুরু টলিপাড়ায়

যাদের জন্য ঘরের ছেলে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে (Rahul Arunaday Banerjee) হারালাম। তাদের সঙ্গে আর কোনও রকম কাজ নয়।...

IPL: ফের ধাক্কা কেকেআর শিবিরে, পাথিরানাকে নিয়ে অপেক্ষা বাড়ছে নাইটদের

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন নাইটরা। প্রথম দু ম্যাচে জয় আসেনি, তৃতীয় ম্যাচে বাঁচিয়ে দিয়েছে বৃষ্টি। এরইমধ্যে শ্রীলঙ্কান পেসার...

কালীঘাটে পুজো কঙ্গনার, ভোট প্রচারে কলকাতার রাজপথে বলি কুইন

হাতে আর মাত্র কয়েকদিন। তারপরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। জোরকদমে প্রচার চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। দিল্লির বিজেপি নেতাদের বাংলায় আসা...