Monday, April 6, 2026

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন অল-রাউন্ডার ভার্নন ফিলেন্ডার

Date:

Share post:

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজই শেষ টেস্ট দতে চলেছে দক্ষিণ আফ্রিকার তারকা অল-রাউন্ডার ভার্নন ফিলেন্ডার-এর। কারণ, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তিনি। জানিয়েছেন, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের পরেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবো। অসাধারণ একটা যাত্রাপথে ইতি টানার এটাই সঠিক সময়।দীর্ঘ একটা সময় ধরে বিশ্বের সেরা টেস্ট দলের সদস্য হতে পারা এবং অন্যতম সেরা সব ক্রিকেটারদের সঙ্গে মাঠে নামাটা আমার কাছে অত্যন্ত গৌরবের। এই মুহূর্তে আমার একমাত্র লক্ষ্য ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকাকে জয় এনে দেওয়ার কাজে যথাযথ ভূমিকা পালন করা।
২০০৭ সালে বেলফাস্টে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ফিলেন্ডারের।দক্ষিণ আফ্রিকার নবনিযুক্ত অ্যাক্টিং ডিরেক্টর অফ ক্রিকেট গ্রেম স্মিথ বলেছেন, যতটুকু সময় ও দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছে, নিজের যথাযথ অবদান রেখেছে দলের পারফর্ম্যান্সে। বিশেষ করে টেস্ট ক্রিকেটে দক্ষিণ আফ্রিকা দলের অন্যতম সম্পদ ভার্নন। প্রোটিয়া ক্রিকেটে ওর অবদান অনস্বীকার্য। যেভাবে নিজেকে একজন অল-রাউন্ডার হিসেবে প্রতিষ্ঠিত করেছে ফিলেন্ডার।

Related articles

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে পাকিস্তানে ঢুকে মারব: হুঙ্কার অভিষেকের

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে বাড়িতে ঢুকে মারব- পাক প্রতিরক্ষা মন্ত্রীর কলকাতা উড়িয়ে দেওয়ার হুমকির পাল্টা তোপ...

বন্ধুর মৃত্যুতে বড়ো সিদ্ধান্ত! ম্যাজিক মোমেন্টস ছাড়লেন অম্বরীশ

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunodoy Banerjee) মর্মান্তিক মৃত্যুর পর ঠিক এক সপ্তাহ পেরোতেই মুখ খুললেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য...