Sunday, June 14, 2026

মমতার আমলেই সবচেয়ে সক্রিয় ক্রেতা সুরক্ষা দফতর, দাবি সাধন পান্ডের

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেই রাজ্যের ক্রেতাসুরক্ষা দফতর এত সক্রিয় বলে দাবি করলেন এই দফতরের মন্ত্রী সাধন পান্ডে। তিনি বলেন, “আমাদের সরকারের আমলে ক্রেতা সুরক্ষা দফতর সবথেকে বেশি সক্রিয়। প্রতিদিন মানুষ ব্যাঙ্ক, বিমা, হাসপাতাল সব বিষয়েই অভিযোগ জানাতে দফতরে আসছেন। আমরা মানুষকে উপকারও করতে পারছি। মানুষ যাতে বেশি করে ক্রেতা সুরক্ষা দফতরে আসে, তার জন্য নাগরিকদের সচেতন করছি। শুধু কলকাতা নয়, জেলাতেও মানুষ ক্রেতা সুরক্ষা দফতরে আসছেন।”

উল্লেখ্য, মঙ্গলবার ছিল জাতীয় ক্রেতা সুরক্ষা দিবস। সেই উপলক্ষে ধর্মতলা থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে রাজ্য ক্রেতা সুরক্ষা দফতর। মন্ত্রী সাধান পান্ডে নিজে সেখানে হাঁটেন। মিছিলটি গিয়ে শেষ হয় রাজ্য ক্রেতা সুরক্ষা দফতরের অফিসে। তারপর সেখানে নিজের দফতরের হয়ে খতিয়ান পেশ করেন সাধনবাবু।

এরপর তিনি জানান, শুধু কলকাতা নয়, মানুষকে সচেতন করতে এদিন দিনভর সারা রাজ্যজুড়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে ক্রেতা সুরক্ষা দফতর।

Related articles

খান স্যারের কোচিংয়ে ভাঙচুরে অভিযুক্ত রৌশনের ভাইয়ের দেহ উদ্ধার নেপালে

ভাঙচুরের অভিযোগ ওঠে। এবার নেপালে সেই রৌশনের ভাই প্রিন্সের দেহ উদ্ধার হয়। ফয়জল খান ওরফে খান স্যারের কোচিং...

লক্ষ্য ভালো নজরদারি: কলকাতা পুলিশে এলাকাভিত্তিক রদবদল

আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে, স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সুষ্ঠু পরিচালনার জন্য রাজ্য...

৩ ভারতীয়ের ‘খুনে’ ক্ষমা চাইল না আমেরিকা! সরব কংগ্রেস, ‘বেসুরো’ হিরণ

হরমুজ প্রণালী দিয়ে ইরানের তেল নিয়ে যাওয়ার 'অপরাধে' পালাউ-এর পতাকাধারী জাহাজে বিস্ফোরণ ঘটায় আমেরিকা। তাতে মৃত্য়ু হয়েছে ৩...

দেশটা গণতান্ত্রিক না একনায়কতান্ত্রিক, স্পষ্ট করুন: ককরোচদের মঞ্চে দাবি সোনমের

দেশজুড়ে শিক্ষাব্যবস্থার বে-হাল দশা ও NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবির ডাক দিয়ে সরব 'ককরোচ...