Monday, April 6, 2026

সিএএ-বিরোধী মিছিলে হেঁটে প্রশাসনের রোষাণলে জার্মান পড়ুয়া

Date:

Share post:

এও শেষ পর্যন্ত ভারতবর্ষকে দেখতে হলো। এনআরসি-সিএএ বিরোধী আন্দোলনে অংশ নিয়েছিলেন মাদ্রাজ আইআইটির এক পড়ুয়া। নাম জেকব লিন্ডেলথাল। জার্মান নাগরিক। রাস্তায় প্ল্যাকার্ড হাতে তাঁকেও দেখা গিয়েছিল। এটাই নাকি তাঁর দোষ। তাই দেশে ফিরতে গিয়ে ফিজিক্সে স্নাতকোত্তরের পড়ুয়া পড়েছেন মহা বিপদে।

এই ঘটনা সামনে আসার পরেই অভিবাসন দফতরের জিজ্ঞাসাবাদে নাকাল হন জেকব। একের পর এক প্রশ্নের জবাব দিতে হয় তাঁকে। রাজনীতি থেকে এনআরসি, সব বিষয়ে। শুধু তাই নয় দ্রুত তাঁকে দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কাজের সূত্রে বেঙ্গালুরুতে ছিলেন জেকব। তিনি জানিয়েছেন, তিনি কোথাও মত প্রকাশ করেননি। চেন্নাই ও ভাল্লুভারে বন্ধুদের সঙ্গে তিনি মিছিলে গিয়েছিলেন। হাতে ছিল পোস্টার। তাতে লেখা ছিল “1933-45, we have been there”, অর্থাৎ ১৯৩৩-৪৫, আমরাও সেখানেই ছিলাম। কিন্তু মিছিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়েই সমস্যা তৈরি করেন। আপাতত পড়ুয়া জেকবকে দেশে ফিরতে হয় কিনা সেটাই দেখার।

আরও পড়ুন-সিএএ নিয়ে এবার প্রশ্ন তুললেন নেতাজির উত্তরপুরুষ

 

Related articles

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...

IPL: হারের হ্যাটট্রিক, লজ্জার নয়া রেকর্ড, ফিকে হচ্ছে সিএসকের দাপট!

আইপিএলের(IPL) শুরুতেই হারের হ্যাটট্রিক। লজ্জার রেকর্ড ধোনিহীন চেন্নাই সুপার কিংসের(CSK)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের(CSK) দাপট কি ক্রমশ ফিকে...

দলনেত্রীর কড়া বার্তার পরেই প্রার্থীপদ প্রত্যাহার মনিরুলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে মনিরুল ইসলামকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এর ২৪ ঘণ্টার...