Monday, April 6, 2026

দুর্গাপুর ফ্লাইওভারের নীচে আটকে গেল সেই বিমান!

Date:

Share post:

বাতিল হওয়া বিমানটি কলকাতার রাস্তা দিয়ে ট্রেলারে করে নিয়ে যাওয়ার ঘটনায় গত শনিবার রাতে বেশ সোরগোল ফেলেছিল শহরে। যার জেরে যশোর রোডে বিরাট যানজটের সৃষ্টি হয়েছিল। আর এবার সেই বাতিল বিমান বোঝাই ট্রেলারটি পৌঁছেছে দুর্গাপুরে।

দুর্গাপুর সেতুর নীচের অংশ দিয়ে যাওয়ার সময় ফের অটকে গেল ট্রেলারে থাকা বাতিল বোয়িং। আর তার জেরে ফের নতুন করে সমস্যা সৃষ্টি হয়েছে মঙ্গলবার সকাল থেকে। এই ঘটনার জেরে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এই পরিস্থিতিতে এই সমস্যার সমাধানের পথ একটাই। তা হল ট্রেলারের চাকার হাওয়া কমিয়ে তারপর ধীরে ধীরে ট্রেলারটিকে ব্রিজের নীচে দিয়ে নিয়ে যাওয়া। বিমান কর্তৃপক্ষ ও প্রশাসনের সূত্রে খবর , এত দিন ভারতীয় ডাক পরিষেবার কাজে ব্যবহার করা হত এই বিমানটি। কিন্তু পুরনো হয়ে যাওয়ায়, বাতিল করা হয়েছিল সেটিকে। যে অ্যালুমিনিয়াম দিয়ে বিমান বানানো হয়, তা খুবই দামি। তাই সম্প্রতি একটি বেসরকারি সংস্থা সেটি কিনে নেয়। শুক্রবার দুপুর দুটো নাগাদ হ্যাঙার থেকে বিমানটিকে নামানো হয়। তার পর রাতে ওই সংস্থা ট্রেলার করে নিয়ে যাচ্ছিল।

দেখুন ভিডিও…

আরও পড়ুন-সিএএ-বিরোধী মিছিলে হেঁটে প্রশাসনের রোষাণলে জার্মান পড়ুয়া

 

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...