Saturday, April 4, 2026

একজনও উদ্বাস্তু হলে CAA-NRC ঝাড়খণ্ডে হবেনা, আগাম হুঁশিয়ারি হেমন্তর

Date:

Share post:

দায়িত্ব নেওয়ার আগেই কেন্দ্রকে চরম হুঁশিয়ারি দিলেন ঝাড়খণ্ডের পরবর্তী মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।

হেমন্ত সোরেন স্পষ্ট জানিয়েছেন, “ঝাড়খণ্ডের একজন নাগরিকও যদি এই সংশোধিত নাগরিকত্ব আইন বা NRC বা NRP-র কারনে উদ্বাস্তু
হন, তাহলে ওই নাগরিকত্ব আইন এবং NRC এই ঝাড়খণ্ডে কার্যকর হবে না”।
ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনে পর্যুদস্ত বিজেপি। ক্ষমতায় আসছে হেমন্ত সোরেন নেতৃত্বাধীন JMM, RJD এবং কংগ্রেস জোট৷
সংবাদমাধ্যমে হেমন্ত জানিয়েছেন, ‘”আমি এখনও সংশোধিত নাগরিকত্ব আইন এবং NRC খুঁটিয়ে দেখিনি। দ্রুত নাগরিকত্ব আইন এবং NRC নিয়ে রাজ্যস্তরের পর্যালোচনা করা হবে। আবার NPR–এ সম্মতিও দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। আমি শুধু জানিয়ে রাখতে চাই, এই আইন এবং NRC-র জন্য যদি ঝাড়খণ্ডের একজন মানুষকেও দেশছাড়া হতে হচ্ছ, এই আইন ঝাড়খণ্ডে কিছুতেই কার্যকর হবে না।”

বিধানসভা নির্বাচন প্রসঙ্গে হেমন্ত সোরেন বলেছেন, “বিভেদ-মূলক নীতির জন্যেই বিজেপি’র পরাজয় হয়েছে৷ তবুও ওদের শিক্ষা হচ্ছে না”।

Related articles

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...