Saturday, April 4, 2026

লখনউতে মোদির ভাষণে নেই মৃতদের কথা!

Date:

Share post:

নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী আন্দোলনে উত্তাল হওয়ার পর বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এলেন লখনউতে। এবং কী আশ্চর্য এসে একেবারের জন্যেও সমবেদনা প্রকাশ করলেন না মৃত কিংবা আহতদের পরিবারের জন্য। বরং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পাশে দাঁড়িয়ে বললেন, যারা হিংসা ছড়িয়েছে, ঘরে বসে তারা আত্মসমালোচনা করুন। এই আচরণ ঠিক না ভুল তা ভেবে দেখুন।

এনআরসি এবং সিএএ বিরোধী আন্দোলনে যোগীর রাজ্যে পুলিশের গুলিতে কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে। প্রধানমন্ত্রী এদিন এসেছিলেন লখনউতে অটলবিহারী বাজপেয়ি মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস করতে। পাল্টা যোগী আদিত্যনাথ হুঁশিয়ারি দিয়েছেন। অভিযুক্তদের সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগে জরিমানা ও করেছেন। আর প্রধানমন্ত্রী এদিন এসে বললেন নিরাপদ পরিবেশ আমাদের অধিকার। নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা ব্যবস্থাকে সম্মান করা আমাদের দায়িত্ব। স্বাধীনতার পর আমরা আমাদের অধিকার চেয়েছি। কিন্তু এবার নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে। কিন্তু একবারের জন্য পুলিশি আক্রমণ কিংবা গুলিতে মৃত্যু নিয়ে একটি কথাও উচ্চারণ করেননি প্রধানমন্ত্রী। আর সে নিয়ে বিরোধী সমালোচনা তুঙ্গে।

Related articles

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...

ফুটবল ডার্বির আগেই ভেঙে পড়ল স্টেডিয়ামের দেওয়াল! মৃত ১, আহত অন্তত ৪৭

ডার্বির উন্মাদনা শুরু হওয়ার আগেই বড় দুর্ঘটনা (Accident in Peru Derby)।পেরুর রাজধানী লিমায় আলিয়াঞ্জা লিমা ও ইউনিভার্সিটারিয়োর ম্যাচের...

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...