Wednesday, February 25, 2026

ভূগর্ভস্থ জলের তদারকি ও প্রসারণে ‘অটল ভূজল যোজনা’ প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর

Date:

Share post:

দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিজেপির অন্যতম প্রতিষ্ঠাতা অটলবিহারী বাজপেয়ির 95তম জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানাল মোদি সরকার৷ রোহতগে যে টানেল তৈরি করছে কেন্দ্রীয় সরকার তার নাম ‘অটল টানেল’ করার করার কথা ঘোষণা করা হল৷
বুধবার ‘অটল ভূজল যোজনা’ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ভূগর্ভস্থ জলের ব্যবস্থাপনার উন্নয়নের লক্ষ্য নিয়েই এই প্রকল্প ৷৮.৮ কিলোমিটারের এই টানেল ৩০০০ মিটার উচ্চতায় সবথেকে বড় টানেল। এই টানেল মানালি ও লে’র মধে্য ৪৬ কিলোমিটারের দূরত্ব কমিয়ে দেবে এবং পরিবহণের ক্ষেত্রে অনেক অর্থ সঞ্চয় হবে।
প্রধানমন্ত্রী বলেন, এউ প্রকল্পের সুবিধা বর্তমানে দেশের মূলত সাতটি রাজ্যের মানুষ পাবেন। কর্নাটক, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, হরিয়ানা এবং গুজরাতে এই প্রকল্পের মাধ্যমের প্রায় ৮,৩৫০টি গ্রামে যথাযোগ্য সুবিধা পৌঁছে দেওয়া হবে। এমনকি, প্রকল্পটিতে জল ব্যবহারকারী সমিতি গঠন, ভূগর্ভস্থ জলের তদারকি ও প্রসারণ ইত্যাদি বিভিন্ন কর্মকাণ্ডে স্থানীয় বাসিন্দাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান তিনি৷
কেন্দ্রীয় মন্ত্রিসভা পাঁচ বছর সময়সীমার (২০২০-২০২১ থেকে ২০২৪-২০২৫) মধ্যে এই প্রকল্প বাস্তবায়নের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে ৷বুধবার বিজ্ঞান ভবনে প্রকল্প উদ্বোধনের অনুষ্ঠানে মোদি ছাড়াও উপস্থিত ছিলেন জল শক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখওয়াত ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷

spot_img

Related articles

শুভেন্দু নন্দীগ্রামে যাওয়ার পরই পালাবদল! বিজেপি পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ‘বিজেপি’র অনাস্থা

নন্দীগ্রামে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় ক্যাম্প করার পর সাধারণ মানুষ সেখানে ভিড় করেছে বিপুলভাবে। আর...

ভোরের হাওড়ায় চলল গুলি: পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন প্রোমোটারকে

ব্যবসায়িক শত্রুতার জেরে গুলি চলার ঘটনায় চাঞ্চল্য হাওড়ার গোলাবাড়িতে। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি (firing) করে প্রোমোটার যুবককে...

কলকাতায় দুই দিনের জাতীয় প্যাকেজিং সম্মেলন, পরিবেশবান্ধব উদ্ভাবনে জোর আইআইপি-র

বিশ্বজুড়ে প্যাকেজিং শিল্প যখন ডিজিটাল রূপান্তর ও পরিবেশগত দায়বদ্ধতার সন্ধিক্ষণে দাঁড়িয়ে, ঠিক তখনই কলকাতায় শুরু হতে চলেছে এক...

বঙ্গোপসাগরে এখনও ঘূর্ণাবর্ত: তাপমাত্রার হেরফের হবে না

সোমবার মধ্যরাত থেকে হওয়া বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ফের নিম্নমুখী। মঙ্গলবারের থেকে তাপমাত্রা নামল বুধবার। আগামী তিনদিন এমনই...