Friday, June 26, 2026

হুঁশিয়ারি মতো প্রতিবাদীদের ফাইন করল যোগী সরকার

Date:

Share post:

হুঁশিয়ারি মতো কাজে নামল যোগী সরকার। সংশোধনীয় নাগরিকত্ব আইনের বিরোধিতায় সরকারি সম্পত্তি নষ্টের জন্য উত্তর প্রদেশের রামপুরের ২৮ জনকে চিহ্নিত করেছে জেলা প্রশাসন। নোটিশ দিয়ে তাঁদের থেকে ১৪ লাখ ৮৬হাজার টাকা আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি সম্পত্তির মধ্যে রয়েছে পুলিশ জিপ, বাইক, ওয়ারলেস সেট, হুটার, লাউড স্পিকার, এমনকী পুলিশের লাঠি, হেলমেট, বডি আর্মার।

বিক্ষোভকারীদের আগেই হুমিক দিয়েছিলেন উত্তরপ্রদেশ সরকার। সেই মতোই এবার ব্যবস্থা নিয়েছে রামপুর প্রশাসন। ক্ষতিপূরণের নোটিশ প্রসঙ্গে জেলাশাসক জানান, যে ২৮ জনকে চিহ্নিত করা হয়েছে, তাঁদের বিরুদ্ধে তথ্যপ্রমাণ দিয়েছে পুলিশ। এক সপ্তাহের মধ্যে তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব দিতে হবে। না হলে অভিযুক্তদের থেকে ক্ষতিপূরণ আদায়ের কাজ শুরু হবে।

আরও পড়ুন-মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর ভিসার আবেদন খারিজ করলো বাংলাদেশ! কিন্তু কেন?

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...