Sunday, April 12, 2026

মেঘলা আকাশে চোখ রেখেই বছরের শেষ আংশিক সূর্যগ্রহণ দেখল বাংলা

Date:

Share post:

বছরের শেষ সূর্যগ্রহণ সাক্ষী থাকলেন রাজ্যবাসী। মহাজাগতিক এই দৃশ্য প্রত্যক্ষ করার জন্য উৎসাহ ভাটা পড়েনি। কিন্তু বাধ সেধেছে প্রকৃতি। মেঘলা আকাশে কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে অল্প সময়ে দেখা গিয়েছে সূর্যের আংশিক গ্রহণ।
প্রায় ১০ বছর পর সূর্যের বলয়গ্রাস গ্রহণ দেখা গেল। এই গ্রহণে চাঁদের আড়ালে পুরোপুরি ঢাকা পড়ে না সূর্য। দৃশ্যমান হয় তার বাইরের দিক। এরফলে আগুনের রিং বা বলয় হিসেবে দেখা যায় সূর্যকে। বৃহস্পতিবার, সকাল ৮টা ২৭মিনিট থেকে শুরু হয় সূর্যগ্রহণ। বেলা ১১ টা ৩০ মিনিট পর্যন্ত চলে। সর্বোচ্চ পর্যায়ে স্থায়ী হয় ৩ মিনিট ৪০ সেকেন্ড। এবার দক্ষিণ ভারত থেকে সম্পূর্ণ বলয়গ্রাস গ্রহণ দেখা গিয়েছে। কলকাতা সহ রাজ্যে দেখা গিয়েছে আংশিক গ্রহণ। মহাজাগতিক এই বিরল মুহূর্তের সাক্ষী থাকতে সরকারি প্রতিষ্ঠান, বিড়লা তারামণ্ডল সহ বিভিন্ন জায়গায় সকাল থেকেই ভিড় জমাতে শুরু করেন উৎসাহী মানুষ।

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ থেকে বিশেষ চশমার মাধ্যমে গ্রহণ দেখার সুযোগ করে দেওয়া হয়। উঁচু বাড়ির ছাদ থেকেও আকাশে চোখ রেখেছিলেন সব বয়সী মানুষ। তবে, আকাশ মেঘলা থাকায় একটু মন খারাপ সকলেরই।

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...