Sunday, June 7, 2026

সীমান্তে যুদ্ধ-যুদ্ধ আবহাওয়া, পাক হামলায় জওয়ানসহ ৪জনের মৃত্যু

Date:

Share post:

ফের কাশ্মীরে পাক হামলা। বুধবার রাতে নিয়ন্ত্রণরেখা বরাবর গোলাবর্ষণ শুরু করে পাক রেঞ্জার্সরা। হামলায় শহিদ হয়েছেন এক ভারতীয় জওয়ান। এছাড়া ৩জন সাধারন নাগরিকেরও মৃত্যু হয়েছে।

উত্তর কাশ্মীরে উড়ি সেক্টরে পাক বাহিনীর হামলা চালায়। ভারি মেশিনগান থেকে ভারতীয় পোস্ট লক্ষ্য করে গুলি চালাতে থাকে। গ্রামগুলিতে গোলাবর্ষণ করতে থাকে। এই হামলাতেই এক জওয়ান সহ ৪জনের মৃত্যু হয়েছে। পাক হামলার আতঙ্কে সীমান্তের গ্রামগুলিতে অনেকেই বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গিয়েছেন। পাল্টা ভারতীয় সেনা হামলা চালাচ্ছে শেল-মর্টারে। ফলে সীমান্তে যুদ্ধ-যুদ্ধ পরিস্থিতি। কয়েকদিন আগেই সেনাপ্রধান বিপিন রাওয়াত জানিয়েছিলেন, পাক সীমান্তে পরিস্থিতি খারাপ হতে পারে। ২৫ ডিসেম্বরের রাত পেরোতে না পেরোতেই সেই আশঙ্কা সত্যি হলো।

Related articles

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা মদন মিত্রকে

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা বিধায়ক মদন মিত্রকে। শনিবার রাত ১১টা নাগাদ মদন ফোনে জানালেন, প্রাণে বেঁচে গেলাম। আজ আমাকে...

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...