Saturday, March 28, 2026

NRC-CAA বিরোধী মিছিল থেকে ছাত্র সমাজকে কৃতজ্ঞতা মমতার

Date:

Share post:

রাজাবাজার থেকে মল্লিকবাজার পর্যন্ত তাঁর NRC-CAA বিরোধী মিছিল থেকে রাজ্য ও দেশের ছাত্র সমাজকে কৃতজ্ঞতা জানালেন মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন পদযাত্রা শেষে মমতা বলেন “আমি সমস্ত ছাত্র সমাজকে ধন্যবাদ জানাচ্ছি। যেভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজের ছাত্র-ছাত্রীরা রাস্তায় নেমেছে। প্রতিবাদ করছে, সেটা দেখে আমি খুশি।”

এরপর মুখ্যমন্ত্রী বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে বলেন, “বিজেপির লজ্জা নেই, গণতান্ত্রিক উপায়ে ছোট ছোট ছেলে-মেয়েরা আন্দোলন করেছে। আর পুলিশ লাগিয়ে দিয়ে তাদের উপর নির্যাতন চলছে। আমাদের এখানে যদি কোনও ছাত্র-ছাত্রীর কিছু হয়, ছেড়ে কথা বলবো না।”

তিনি আরও বলেন, “স্বাধীনতা আন্দোলনের সময় এতো অত্যাচার হয়নি, যেটা বিজেপি সরকারের আমলে হচ্ছে। ওদের বিরুদ্ধে কথা বলার জন্য ছাত্রদের দেশ থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। আন্দোলন করলেই সবাইকে বলা হচ্ছে ক্রিমিনাল। আমি মনে করি যাদবপুর-প্রেসিডেন্সির আন্দোলন সঠিক।”

সব শেষে মুখ্যমন্ত্রী ছাত্র-যুবদের উদ্দেশে জানান, বিজেপির বিরুদ্ধে যত বেশি সম্ভব সোশ্যাল মিডিয়ার প্রচার চলুক।

Related articles

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না...

ফের মধ্যরাতে কমিশনের কড়া নাড়া: প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা

মধ্যরাত যেন কেন্দ্রের বিজেপি সরকারের জমানায় একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। সংসদের অধিবেশন থেকে নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার শীর্ষ...

১২ বছরে ডবল ইঞ্জিন পূর্ব মেদিনীপুরে ক’পয়সার উন্নয়ন! কোলাঘাট থেকে প্রশ্ন অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে বারবার বিজেপির বহিরাগত নেতারা ডবল ইঞ্জিন সরকারের উদাহরণ দেয়। এবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে (Kolaghat)...

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...