Saturday, June 13, 2026

এনপিআর-এ ভুল তথ্য দেওয়ার পরামর্শ অরুন্ধতীর

Date:

Share post:

এনপিআর, এনআরসি, সিএএ নিয়ে এবার বিস্ফোরক পরামর্শ দিলেন লেখিকা অরুন্ধতী রায়। বুধবার, দিল্লি বিশ্ববিদ্যালয়ে এনআরসি বিরোধিতায় আয়োজিত এক প্রতিবাদ মঞ্চে গিয়েছিলেন লেখিকা। সেখানে তিনি বলেন, এনপিআর-এ তথ্য সংগ্রহের জন্য সরকারের প্রতিনিধিরা বাড়িতে গেলে তাঁদের ভুল তথ্য দেবেন। নাম, ঠিকানা এই সব বিষয়ে মিথ্য তথ্য দেওয়ার পরামর্শ দেন আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত ওই লেখিকা। নিজের পরামর্শের সপক্ষে অরুন্ধতী জানান, এনআরসি-র প্রথম ধাপ জাতীয় জনসংখ্যা রেজিস্টার। নাগরিকপঞ্জির মধ্যে দিয়ে দেশের মুসলিমদের বিতাড়নের চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। প্রতিবাদ মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে সরব হন অরুন্ধতী। তিনি বলেন, একের পর এক মিথ্যা তথ্য দিচ্ছেন নরেন্দ্র মোদি। কিন্তু সংবাদমাধ্যম তাঁকে প্রশ্ন করার সাহস পাচ্ছে না। এনআরসি, এনপিআর, সিএএ-এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন-NRC-CAA বিরোধী মিছিল থেকে ছাত্র সমাজকে কৃতজ্ঞতা মমতার

 

Related articles

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...