Saturday, June 13, 2026

ইডেনে রনজি ম্যাচ চলাকালীন বের করে দেওয়া হল জাতীয় নির্বাচককে! কিন্তু কেন?

Date:

Share post:

ইডেন গার্ডেন্সে ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলা ও অন্ধ্রপ্রদেশ। বৃহস্পতিবার ছিল সেই ম্যাচের দ্বিতীয় দিন। আর সেখানে ঘটলো এক নজিরবিহীন ঘটনা।
বাংলার ড্রেসিংরুম থেকে বের করে দেওয়া হল পূর্বাঞ্চল থেকে বিসিসিআইয়ের জাতীয় নির্বাচক দেবাং গান্ধীকে। তাঁকে ড্রেসিংরুম থেকে বের করে দেন বোর্ডের দুর্নীতিদমন শাখার আধিকারিক সৌমেন কর্মকার। তার আগে দেবাং ড্রেসিং রুমে ঢুকলে প্রথমেই আপত্তি জানান বাংলার বেশকিছু সিনিয়র ক্রিকেটার। এই ঘটনা নিয়ে ময়দানে এখন জোর চর্চা।

বোর্ডের নিয়ম অনুযায়ী, দেবাং-এর বিরুদ্ধে অভিযোগ,বিনা অনুমতিতে তিনি আচমকা ঢুকে পড়েন বাংলার ড্রেসিংরুমে।
কিন্তু এই ধরণের ম্যাচ চলাকালীন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ ছাড়া আর কারও প্রবেশাধিকার নেই ড্রেসিংরুমে।

সিএবি সূত্রে খবর, মনোজ তেওয়ারি নাকি সর্বপ্রথম অভিযোগ তোলেন। এবং তারপরই দুর্নীতিদমন শাখার আধিকারিক বের করে দেন দেবাংকে। যদিও দেবাংয়ের দাবি, তিনি মেডিক্যাল রুমে ছিলেন।

সব মিলিয়ে এমন ঘটনা অনভিপ্রেত বলেই মনে করছে বাংলার ক্রিকেট মহল। আইন যাই থাক, বাংলার একজন প্রাক্তন ক্রিকেটার হিসেবে এই ঘটনা দেবাং গান্ধীর জন্য যথেষ্ট অপমানজনক। বের করে দেওয়ার আগে তাঁর সঙ্গে নূন্যতম সৌজন্য বোধ দেখানো উচিত ছিল বলেই মনে করছেন অনেকে।

আরও পড়ুন-এনপিআর-এ ভুল তথ্য দেওয়ার পরামর্শ অরুন্ধতীর

Related articles

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...