Thursday, May 14, 2026

উৎসবের রাতে নিয়ম ভেঙে জালে অভিযুক্তরা, অস্ত্র সহ গ্রেফতার এক

Date:

Share post:

প্রতিবারের মতো এবারও উৎসবের রাতে নিয়ম ভেঙে ধরা পড়লেন কমপক্ষে 1726 জন। 25 ডিসেম্বর রাতে প্রকাশ্যে মদ্যপান এবং অভব্য আচরণের জন্য কলকাতা ও আশপাশের অঞ্চল থেকে তাঁদের গ্রেফতার করেছে কলকাতা পুলিশ।
উৎসবের রাতে বিভিন্ন জায়গায় কলকাতা পুলিশের উইনার্স, শক্তি সহ বিভিন্ন বিভাগের কর্মীরা নজরদারি করেন। নজর ছিল জানের গতির উপরেও।
হেলমেট ছাড়া বাইক চালানোর জন্য কমপক্ষে 589 জনকে জরিমানা করা হয়েছে।
প্রয়োজনীয় নথি না থাকায় এবং মদ্যপান করে গাড়ি ও বাইক চালানোর অভিযোগে 158 জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
গোলমালের আশঙ্কায় গ্রেফতার করা হয়েছে কমপক্ষে 75 জনকে।

নাকা চেকিং করতে গিয়ে অস্ত্র সহ এক যুবককে হাতেনাতে ধরেছে পুলিশ। শেখ সামির নামে ওই যুবকের থেকে একটি পিস্তল ও বুলেট পাওয়া গিয়েছে। জোড়াবাগান এলাকায় নাকা চেকিংয়ের সময় তাঁকে ধরে পুলিশ। সামিরের অতীত অপরাধের নজির রয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

Related articles

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...