Friday, June 19, 2026

বিনয় তামাংয়ের ঘোষণায় স্বস্তিতে পাহাড়ের পর্যটকরা

Date:

Share post:

২৯ ডিসেম্বের পাহাড় বনধ প্রত্যাহারের ডাক দিলেন গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিনয় তামাং। জিজেএম-এর যুব শাখার কাছে রবিবারের বনধ প্রত্যাহারের আবেদন জানিয়েছেন তিনি। পাহাড়ে বড়দিনের মরশুমে পর্যটকের ঢল। এর সঙ্গেই পালিত হচ্ছে সিকিমের নববর্ষ দুকপা। সব মিলিয়ে উৎসবের মেজাজ পাহাড়েও। এই পরিস্থিতিতে বনধ নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেই বনধ প্রত্যাহারের আবেদন করেছেন বিনয় তামাং। সেই আবেদন মেনে বনধ প্রত্যাহার করেছে যুব মোর্চাও। এর বদলে ২৮ ডিসেম্বর ও ৫ জানুয়ারি দুটি প্রতিবাদ মিছিল করবে গোর্খা জনমুক্তি মোর্চা যুবরা।

রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বনধ-রাজনীতির বিরোধী। তৃণমূলকেই এখন সমর্থন করে বিনয় তামাংয়ের জনমুক্তি মোর্চা। এই কারণে তিনি পাহাড়কে বনধমুক্ত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে বিনয়। বনধের জেরে উৎসবের মরশুমে যাতে পাহাড়ের জনজীবন ব্যাহত না হয়, সে কারণেই ২৯ তারিখের বনধ প্রত্যাহার করার কথা জানান জিজেএম-এর সভাপতি বিনয় তামাং।

আরও পড়ুন-বেঙ্গালুরুতে সিপিআই রাজ্য দফতরে হামলা

 

Related articles

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...

দাবি ৬৫-র, কিন্তু বিধানসভায় হাজির ৫৮! ‘ম্যাজিক নম্বর’ নিয়ে সংশয় ঋতব্রত শিবিরের

বিধানসভার বাইরে ৬৫ জন বিধায়কের সমর্থনের দাবি। আদালতে সংখ্যাগরিষ্ঠতার যুক্তি। স্পিকারের স্বীকৃতি পাওয়ার পর নিজেদের ‘আসল তৃণমূল’ বলেও...