Friday, June 19, 2026

পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা তুরস্কের, আরও চড়তে পারে দাম

Date:

Share post:

দেশ জুড়ে যখন পেঁয়াজের মূল্যবৃদ্ধির ঝাঁঝে চোখের জলে দেশের মানুষ তখন পেঁয়াজের দাম কমার কোনও আশা নেই। বরং লাফিয়ে আরও চড়তে পারে দাম। কারণ, ভারতে পেঁয়াজ রফতানি বন্ধ করছে তুরস্ক।
জানা গিয়েছে, তুরস্কেও পিঁয়াজের দাম বেড়েছে। তাই দাম নিয়ন্ত্রণে আনতে আপাতত বিদেশের বাজারে পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা জারি করেছে ইস্তাম্বুল। ফলে ভারতের বাজারে পিঁয়াজের দাম ১০ শতাংশ থেকে ১৫ শতাংশ বাড়তে পারে।এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে চলেছে চিনির দাম।
ভারতে ৫০ শতাংশের বেশি পেঁয়াজই আসে তুরস্ক থেকে। এই দলে রয়েছে মিশর ও চিন। গত তিন মাস ধরেই ভারতের বাজারে পেঁয়াজের দাম আকাশ ছোঁওয়া। সরকারের যুক্তি ছিল, জোগানের অভাবের কারণে এক মাসেরও বেশি সময় ধরে পেঁয়াজের দাম বেজায় বেড়ে গিয়েছে। দাম বাড়তে বাড়তে তা দেড়শো টাকার উপরেও চলে গিয়েছিল।
পেঁয়াজের মূল উৎপাদক মহারাষ্ট্র ও কর্নাটকে ভারী বৃষ্টির কারণে খারিফ পেঁয়াজের অভ্যন্তরীণ উৎপাদন ৩০-৪০ শতাংশ কমে যাওয়ার কারণেও দাম বেড়েছে।
গত মাসে কেন্দ্র জানিয়েছিল যে, পেঁয়াজের জোগান বৃদ্ধির জন্য সংযুক্ত আরব আমিরশাহি এবং অন্যান্য দেশ থেকে ‘যথেষ্ট পরিমাণ’ পেঁয়াজ আমদানি করা হবে।

Related articles

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...

দাবি ৬৫-র, কিন্তু বিধানসভায় হাজির ৫৮! ‘ম্যাজিক নম্বর’ নিয়ে সংশয় ঋতব্রত শিবিরের

বিধানসভার বাইরে ৬৫ জন বিধায়কের সমর্থনের দাবি। আদালতে সংখ্যাগরিষ্ঠতার যুক্তি। স্পিকারের স্বীকৃতি পাওয়ার পর নিজেদের ‘আসল তৃণমূল’ বলেও...