Sunday, April 12, 2026

ভোটার তালিকা সংশোধন : দলের নেতা-কর্মীদের বিশেষ নির্দেশ দিলেন ‘সতর্ক’ মমতা

Date:

Share post:

রাজ্যজুড়ে ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে৷ গত 16 ডিসেম্বর শুরু হয়েছে, চলবে 15 জানুয়ারি পর্যন্ত। ভোটার তালিকা সংশোধনের এই প্রক্রিয়ায় দলের নেতা-কর্মীদের নির্দিষ্ট নির্দেশ দিয়েছেন তৃণমূল-সুপ্রিমো৷
বিজেপির বিরুদ্ধে তৃণমূল নেত্রী অভিযোগ তুলেছেন,
তালিকায় ভুয়ো ভোটার ঢোকানোর চেষ্টা করছে গেরুয়া শিবির৷ এই অভিযোগ এনে দলের নেতা-কর্মী ও সাধারণ ভোটারদের সতর্ক করলৈন মমতা বন্দ্যোপাধ্যায়। অতীতে বাম-জমানায় সিপিএমের বিরুদ্ধে ভোটার তালিকায় ‘জল মেশানোর’ অভিযোগ তুলে কয়েক দশক ধরে লড়েছেন ‘বিরোধী নেত্রী’ মমতা বন্দ্যোপাধ্যায়। এখনও ফের একই ইস্যুতে সক্রিয় করলেন দলকে৷
মমতা ইদানিং বার বার প্রকাশ্যে অভিযোগ তুলেছেন, অনলাইনে ভোটার তালিকায় নাম তোলার সুযোগ কাজে লাগিয়ে বিজেপি 50 লক্ষ ‘ভুয়ো নাম’ ঢুকিয়ে দেওয়ার পরিকল্পনা করেছে। এই কৌশলকে চ্যালেঞ্জ করতে মমতা কর্মীদের বলেছেন, অনলাইনে ভোটার তালিকায় যাঁদের নাম উঠবে, তাঁদের সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা হওয়ার প্রমাণপত্র দাখিল করতে হয়। নিয়ম মেনে তা যাচাই করা হচ্ছে কি না, তা দলের নেতা-কর্মীদের খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন মমতা। একইসঙ্গে,তালিকা সংশোধন চলাকালীন নিজেদের বুথে কত নাম উঠছে বা বাদ যাচ্ছে, তার বুথ-ভিত্তিক তথ্য সংগ্রহ করে জেলা নেতৃত্বকে পাঠাতে হবে তৃণমূলের বুথ স্তরের এজেন্টদের।

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...