Sunday, June 7, 2026

মমতার পরপর মিছিলের আসল কারণ কী, জানুন

Date:

Share post:

এন আর সি, সি এ এর বিরুদ্ধে পরপর মিছিল করছেন মুখ্যমন্ত্রী। কলকাতাতেই চারটি মিছিল হল। জনসভাও হচ্ছে।

নেত্রীর মিছিল মানেই ব্যাপক অঞ্চল জুড়ে যানজট, অচলাবস্থা। রাস্তা, স্টেশন, স্কুল, হাসপাতাল, দোকানবাজারের যাত্রীদের চরম দুর্ভোগ।

কিন্তু এর একটি গভীর তাৎপর্য আছে।

তা হল, যে অংশ আইনের বিরুদ্ধে উচ্ছৃঙ্খলভাবে পথে নামছে, তাদের রাজনৈতিক কর্মকান্ডে বেঁধে ফেলা। যেখানে মুখ্যমন্ত্রী ও শাসকদল প্রতিবাদী মিছিল করছেন, সেখানে আলাদা অবরোধ বা হাঙ্গামার অবকাশ কমে যাচ্ছে। প্রথম দুতিনদিনের তান্ডবের পর মুখ্যমন্ত্রী এই অস্ত্র প্রয়োগ করেছেন। মিছিলে মানুষের সমস্যা হচ্ছে ঠিক। কিন্তু হিংসাত্মক হামলার দরজা বন্ধ হচ্ছে। পুলিশ প্রশাসন দিয়ে থামাতে গেলে অনেক সময় হিতে বিপরীত হয়। কিন্তু পোড়খাওয়া মমতা জানেন রাজনৈতিক অস্ত্র প্রয়োগ করলে অনেক অশান্তি থামানো যায়। যারা বেশি ক্ষুব্ধ, তারা মিছিলে আসুক, চিৎকার করে শ্লোগান দিক, ক্ষোভ উগরে দিক। কিন্তু বুঝুক এরাজ্যের সরকারি দল পাশে আছে। আলাদা অবরোধ বা তান্ডবের দরকার নেই।

ফলে মমতা বন্দ্যোপাধ্যায় সুপরিকল্পিতভাবেই পরের পর মিছিল করছেন। বিশেষ কিছু এলাকার মানুষকে পা মেলাতে বলছেন।

এতে তৃণমূলের রাজনৈতিক লাভও দেখছেন অনেকে।
জাতীয় ক্ষেত্রে আবার মোদি, অমিতের মূল চ্যালেঞ্জার হিসেবে মমতার নাম উঠে আসছে।

Related articles

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা মদন মিত্রকে

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা বিধায়ক মদন মিত্রকে। শনিবার রাত ১১টা নাগাদ মদন ফোনে জানালেন, প্রাণে বেঁচে গেলাম। আজ আমাকে...

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...