Monday, May 18, 2026

সাতসকালে ঘন কুয়াশার জেরে পথ দুর্ঘটনায় মহিলার মৃত্যু

Date:

Share post:

 

শহরের বুকে ফের দুর্ঘটনার বলি এক মহিলা। রানিকুঠির জিডি বিড়লা স্কুলের সামনে বাসের ধাক্কায় প্রাণ হারালেন মধ্যবয়স্কা ওই মহিলা। জানা গিয়েছে, মৃতার বাড়ি অশ্বিনীনগর এলাকায়। তিনি রান্নার কাজ করেন।

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, সকালে ঘন কুয়াশার মধ্যে রানিকুঠির ওই স্কুলের সামনে দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশের জমা জল এড়াতে ওই মহিলা হটাৎ রাস্তার মাঝে চলে আসেন। সেই সময় ৪১ রুটের একটি বাস তাঁকে ধাক্কা মারে। বিজয়গড় হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

বাস ঘাতক বাসটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে বাস চালককে।

Related articles

প্রাতিষ্ঠানিক দুর্নীতি-নারী ও শিশুদের উপর অত্যাচারের অভিযোগ দেখতে ২ কমিশন গঠনের রাজ্যের

বিগত সরকারের আমলে রাজ্যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং নারী ও শিশুদের উপর অত্যাচারের অভিযোগ খতিয়ে দেখতে দু’টি পৃথক কমিশন...

জেনিফার শেষ শ্রদ্ধা, শোকস্তব্ধ লিয়েন্ডারের পাশে থাকার বার্তা শুভেন্দুর

রবিবার প্রয়াত হয়েছেন লিয়েন্ডার পেজের (Leander Pase) মা জেনিফার(Jenifar)। সোমবার তাঁর শেষকৃত্যের অনুষ্ঠানে এসে টেনিস তারকা সমবেদনা জানালেন...

রাজ্যে ক্ষমতার পালাবদলেই মুক্তহস্ত কেন্দ্র: জলজীবন মিশনের ৩৯ হাজার কোটি অনুমোদন

বাংলায় ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা হলে কেন্দ্র থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। প্রথমেই রেল...

বাংলায় পাথরবাজি চলবে না, পুলিশের গায়ে হাত দিলে যতদূর যেতে হয় যাব: কড়া বার্তা পুলিশমন্ত্রী শুভেন্দুর

বাংলায় পাথরবাজি চলবে না, পুলিশের গায়ে হাত দিলে পুলিশমন্ত্রী হিসেবে যতদূর যেতে হয় যাব। রবিবার পার্কসার্কাসে অশান্তির পরে...