Wednesday, June 24, 2026

রাজীবকুমারকে পুলিশ থেকে সরানো হল কেন, চর্চা তীব্র

Date:

Share post:

যিনি নাকি ” শ্রেষ্ঠ পুলিশ অফিসার”, তাঁকে কেন পুলিশ থেকে সরানো হল?
এডিজি সিআইডির পদ থেকে রাজীব কুমারকে তথ্যপ্রযুক্তি দপ্তরের প্রধান সচিব পদে বদলির পর এই চর্চা এখন তীব্র। আইপিএসকে যেতে হচ্ছে আইএএসের দায়িত্ব সামলাতে।
প্রশ্ন হল কেন?
রাজীবকুমারের এহেন বদলি রুটিন বা স্বাভাবিক হতে পারে না। তাহলে?
সম্ভাবনা:
1) রাজীব নিজেই এধরণের বদলি চেয়েছিলেন। তিনি এখনকার মানসিক অবস্থায় পুলিশের চাপ নিতে পারছিলেন না।
2) নবান্ন শীর্ষমহলই বিশেষ কোনো কারণে রাজীবকে পুলিশ থেকে সরিয়ে এই পদে পাঠিয়েছে। নবান্ন দূরত্ব বাড়াচ্ছে, এমন জল্পনাও আছে।
3) এই বদলি কি রাজীবের আইনি যুদ্ধে কোনো সুবিধে দেবে? সম্ভাবনা কম।

এখন দেখার বিষয় রাজীব এই বদলিকে কীভাবে নেন। কোমর বেঁধে আবার নতুন কাজে নামেন কিনা।

কিন্তু প্রশ্ন সেই একই। যিনি নাকি “শ্রেষ্ঠ পুলিশ”, তাঁকে পুলিশের কাজ থেকেই সরিয়ে দেওয়া হল কেন?

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...