Sunday, May 17, 2026

যাত্রী ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত রেলমন্ত্রকের

Date:

Share post:

চলতি অর্থবর্ষের প্রথম ছ’মাসে পণ্য পরিবহণে আয় এক ধাক্কায় অনেকটাই কমে গিয়েছে রেলের। এ বার তাই যাত্রী ভাড়া বাড়ানোর পথে হাঁটতে চায় রেলমন্ত্রক । এমনই ইঙ্গিত দিয়েছেন রেল বোর্ডের চেয়ারম্যান ভি কে যাদব। তবে তাঁর দাবি, ‘‘বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। তাই সব দিক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে।’’ পণ্য পরিবহণের মাসুলেও সংস্কার করার সিদ্ধান্ত নিয়েছে রেল বোর্ড।
রেল-কর্তারা জানিয়েছেন,  যাত্রী ভাড়া বাড়ানোর তিনটি জায়গা রয়েছে আপাত ভাবে। এক, দূরপাল্লার ট্রেনে বাতানুকূল কামরায়। দুই, দূরপাল্লার ট্রেনে স্লিপার ক্লাসে। তিন, লোকাল ট্রেনে। যাত্রী ভাড়ার ক্ষেত্রে রেলের প্রায় ২৬ থেকে ৩০ হাজার কোটি টাকা ক্ষতি হয় ফি বছর। এর একটি বড় কারণ বাতানুকূল প্রথম ও দ্বিতীয় শ্রেণি। এই দুই শ্রেণিতে বর্তমানে ভর্তুকির পরিমাণ টাকা প্রতি ৭১ পয়সা ও ২৬ পয়সা। রেল মন্ত্রক নীতিগত ভাবে এসি ফার্স্ট ক্লাসে ভর্তুকি কমানো তথা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সমস্যা এসি সেকেন্ড ক্লাস নিয়ে। রেল বোর্ডের এক কর্তা জানিয়েছেন , ‘‘বর্তমান সময়ে অধিকাংশ ট্রেনেই ফ্লেক্সি ফেয়ার পদ্ধতি চালু রয়েছে। তার ফলে অনেক ট্রেনে বাতানুকূল শ্রেণিতে ভাড়া বিমান ভাড়ার চেয়ে বেশি। ফলে বিমানের কাছে দ্রুত যাত্রী হারাচ্ছে রেল। অনেক আসন খালি যাচ্ছে প্রথম ও দ্বিতীয় বাতানুকূল শ্রেণিতে।’’ ভাড়া বাড়লে এই দুই শ্রেণিতে আরও যাত্রী হারানোর আশঙ্কা রয়েছে।
সিদ্ধান্ত হয়েছে, প্রতিটি দূরপাল্লার ট্রেনে বাতানুকূল প্রথম ও দ্বিতীয় শ্রেণির কামরা কমিয়ে বাতানুকূল তৃতীয় শ্রেণির কামরা বাড়ানো হবে। কারণ, একমাত্র বাতানুকূল তৃতীয় শ্রেণিই রেলকে কিছুটা হলেও বাড়তি টাকা ঘরে ফিরিয়ে দিচ্ছে। ভাড়া বৃদ্ধির প্রশ্নে বাতানুকূল তৃতীয় শ্রেণিকে না ছোঁয়ারই পক্ষপাতী রেল-কর্তাদের একাংশ।
রেল বোর্ডের বক্তব্য, লোকাল ট্রেন চালাতে গিয়ে বছরে প্রায় ৬ হাজার কোটি টাকা ক্ষতি হয় রেলের। আর স্লিপার ক্লাসে প্রতি টাকায় ৩৭ পয়সা ভর্তুকি দিতে হয় রেলকে। কিন্তু দেশের সাধারণ মানুষের কথা মাথায় রেখে ওই শ্রেণিতে গত এক দশকে সে ভাবে বড় মাপের ভাড়া বৃদ্ধি হয়নি। স্লিপার ক্লাসে ভাড়া বাড়লে আঁচ পড়বে মূলত নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির উপরে। তাতে যে সরকারকে বিরোধীদের আক্রমণের মুখে পড়তে হবে, সেটা বিলক্ষণ জানেন রেল-কর্তারা। স্লিপার ক্লাসে ভাড়া বাড়ানোর সুপারিশ তাই ঝুলে রয়েছে দীর্ঘদিন ধরে।

Related articles

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...

ফ্রান্সের বিশ্বমঞ্চে প্রথম বাঙালি কনটেন্ট ক্রিয়েটর ‘লাফটারসেন’ 

সমাজমাধ্যমে মানুষের মুখে হাসির ফোয়ারা ছোটান যে মানুষটি, আবার মাঝে মধ্যেই সামাজিক বা স্পর্শকাতর বিষয় নিয়ে নজর কাড়েন...

ডার্বিতে টুটু স্মরণ, ইস্ট – মোহনের লড়াইয়ে হাজির নিশীথ

  আইএসএল ডার্বি ম্যাচের মেগা মঞ্চে টুটু বোসকে স্মরণ করল ইস্টবেঙ্গল মোহনবাগান কয়েকদিন আগেই প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন...

পরিযায়ী শ্রমিকের জেলা পরিচয় মুছে দেব: ফলতায় প্রচারে আশ্বাস শমীকের

বিধানসভা উপনির্বাচনের আগে ফলতার নির্বাচনী প্রচার থেকে উন্নয়নের আশ্বাস বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের। একদিকে এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য...