Sunday, June 7, 2026

কর্ণাটকে মৃত দুই আন্দোলনকারীর পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দিল তৃণমূল

Date:

Share post:

যেমন কথা, তেমন কাজ। কর্ণাটকের মেঙ্গালুরুতে CAA-র প্রতিবাদে মৃত দুই আন্দোলনকারীদের ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করল তৃণমূল কংগ্রেস। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ব ঘোষণা মতই আজ ম্যাঙ্গালুরু পৌঁছে মৃতদের পরিবারের হাতে ওই অর্থ তুলে দেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা।

উল্লেখ্য, গত ১৯ ডিসেম্বর নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে আন্দোলন করতে গিয়ে মৃত্যু হয়েছিল ওই দুই ব্যক্তির। কর্ণাটকে ইয়েদুরাপ্পা সরকার প্রথমে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ ঘোষণা করলেও, পরে তাদের দুষ্কৃতী তকমা দিয়ে ক্ষতিপূরণ দিতে অস্বীকার করে। দীনেশ ত্রিবেদীর নেতৃত্বে তৃণমূল প্রতিনিধি দলে ছিলেন নাদিমূল হক সহ অন্যান্যরা। সিএএ বিরোধী আন্দোলনে মৃত্যু হয় তেইশ বছরের শ্রমিক নৌসিনের। শনিবার, তাঁর মা মুমতাজের হাতে চেক তুলে দেওয়া হয়। আরেক নিহত শ্রমিক জালিলের স্ত্রীর হাতেও সাহায্যের চেক তুলে দেওয়া হয়েছে। ইউনিটি হাসপাতালে আহতদের সঙ্গেও দেখা করেন তৃণমূলের প্রতিনিধিরা।

Related articles

কলকাতার নতুন মেয়র কে হবেন, পুরসভার অচলাবস্থার মাঝেই আজ বৈঠক মমতার

ফিরহাদ হাকিম (Firhad Hakim) কলকাতা পুরসভার মেয়র পর থেকে ইস্তফা দেওয়ার পরই পুরবোর্ড নিয়ে অচল অবস্থা তৈরি হয়েছে।...

বাড়ল গৃহস্থের হেঁশেলের খরচ, ফের মহার্ঘ রান্নার গ্যাস

মধ্যবিত্তের দুশ্চিন্তা বাড়িয়ে দেশজুড়ে ফের ঊর্ধ্বমুখী রান্নার গ্যাসের দাম। রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহ সংস্থাগুলির তরফে জানানো হয়েছে রবিবার থেকে...

মেরামতির কাজের জন্য আজ বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, বিকল্প পথে যাতায়াতের নির্দেশ

নিয়মমাফিক সংস্কার ও মেরামতির কাজের জন্য রবিবার ভোর ৫টা থেকে বিদ্যাসাগর সেতুতে (দ্বিতীয় হুগলী সেতু) যান চলাচল সম্পূর্ণভাবে...

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...