Sunday, June 28, 2026

সুপার সিরিজ! সৌরভের চালে বেকায়দায় আইসিসি

Date:

Share post:

সুপার সিরিজ। খেলবে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা বা পাকিস্তান। বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই প্রস্তাবে বেকায়দায় আইসিসি। ইতিমধ্যে ইংল্যান্ডকে পাশে পেয়েছেন সৌরভ। সম্প্রতি লন্ডনে গিয়ে সুকৌশলে এই কাজটি সেরে এসেছেন। আর এই সুপার সিরিজে খুশি অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড সৌরভের পিছনে দাঁড়িয়ে গিয়ে বলল, অভিনব ব্যাপার। দারুন হবে।

একদিনের সুপার সিরিজ। এটা আসলে আইসিসিকে চাপে ফেলে দিয়েছে। ভারতের প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট শশাঙ্ক মনোহর এখন আইসিসি প্রেসিডেন্ট। ভারতীয় বোর্ডের ধারণা, শশাঙ্ক ভারতীয় বোর্ডের সঙ্গে শুরু থেকেই বিমাতৃসুলভ আচরণ করছেন। বোর্ডের প্রাপ্য কমিয়েছেন। প্রত্যেক বছর বিশ্বকাপের আয়োজন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখন প্রতি দু’বছর অন্তর টি-২০, এবং চার বছর অন্তর ৫০ওভারের বিশ্বকাপ হয়। বোর্ড কর্তার বলছেন, শশাঙ্কর আসল উদ্দেশ্য আইপিএল ভণ্ডুল করা। তিনি ২০২০, ২০২১-এ পরপর টি-২০ বিশ্বকাপ করতে চেয়ে চাপ বাড়াচ্ছেন। চ্যাম্পিয়নস ট্রফি তুলে দেওয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ড ব্যাপক ক্ষুব্ধ শশাঙ্কের উপর। ফলে তাঁকে বেকায়দায় ফেলতে সৌরভের এই প্রস্তাব আইসিসিতে পাশ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। সেই সমর্থন যে শশাঙ্ককে বেকায়দায় ফেলবে তা বলার অপেক্ষা রাখে না। অস্ট্রেলিয়া বোর্ডের সিইও রবার্টস সৌরভের প্রশংসায় পঞ্চমুখ। বলেছেন, সৌরভ প্রেসিডেন্ট হওয়ার পরেই ভারতীয় বোর্ডের মধ্যে একটা পরিবর্তন দেখছি। পজিটিভ। পিঙ্ক টেস্ট সাফল্যের সঙ্গে করল। এবার সুপার সিরিজ। অভিনব উদ্যোগ। ইতিমধ্যে আমার সঙ্গে নিউজিল্যান্ড, পাকিস্তানের কথা হয়েছে। নতুন বছরে ভারতে গিয়ে বিসিসিআই ও বাংলাদেশের সঙ্গে কথা হবে। আইসিসির আন্তর্জাতিক সূচি মোটেই মানতে নারাজ ভারতীয় সহ অন্য ক্রিকেট বোর্ড। সৌরভ এই পরিবর্তনে নয়া চাল দিয়ে শশাঙ্ককে কোণঠাসা করতে নেমে পড়েছেন।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...