Saturday, April 4, 2026

CAA: মমতা ভুল ব্যাখ্যা দিচ্ছেন, অভিযোগ উড়িয়ে বলছে বিজেপি

Date:

Share post:

নিজের ভোটব্যাঙ্ক ধরে রাখতে ভয় দেখানোর জন্য নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ নিয়ে ভুল বোঝাচ্ছেন মমতা। নাগরিকত্ব আইন নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী যা বলছেন সেসব কথা আইনে বলাই হয়নি। নাগরিকত্ব ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ উড়িয়ে বলল বিজেপি।

প্রসঙ্গত, তৃণমূলনেত্রী অভিযোগ করেছেন, যাদের ভোটে জিতে ক্ষমতায় এসেছে বিজেপি, এখন তাদের নাগরিকত্বের প্রমাণ চাইছে! নতুন আইনে নাগরিকত্ব কেড়ে নেওয়ার চেষ্টা হলে রুখব। কাউকে বাংলাছাড়া হতে দেব না। এর পরিপ্রেক্ষিতে বিজেপি নেতারা বলছেন, মমতা জেনেবুঝেই বিভ্রান্ত করতে গুলিয়ে দেওয়ার পথ বেছেছেন। নতুন নাগরিকত্ব আইন কারুর নাগরিকত্বই কাড়তে পারবে না। আইনে এমন কথা বলাই নেই। এটা নাগরিকত্ব দেওয়ার আইন এবং মমতা আসলে এই নাগরিকত্ব দেওয়ারই বিরোধিতা করছেন। বিজেপি কটাক্ষ, মমতা এখন আর অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে একটা কথাও বলছেন না। কারণ তিনি চান না বেআইনি অনুপ্রবেশকারীরা বাংলাছাড়া হোক। ওরাই তো তৃণমূলের ভোটব্যাঙ্ক!

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...