Monday, March 23, 2026

৩ জানুয়ারি উত্তরবঙ্গে সর্বকালের সেরা মিছিল করার লক্ষ্যে ঝাঁপিয়েছে তৃণমূল, থাকবেন মমতা

Date:

Share post:

নাগরিকত্ব আইন, NRC এবং NPR – এর বিরুদ্ধে আগামী ৩ জানুয়ারি শিলিগুড়িতে মিছিলের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী।
সব কিছু ঠিক থাকলে এই মিছিলে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। দিনকয়েক আগে শিলিগুড়িতে বিশাল মিছিল করে বিজেপি৷ গেরুয়া-মিছিলকে ‘জবাব’ দিতে ৩ তারিখের মিছিলে লক্ষ লক্ষ মানুষকে সামিল করানোর লক্ষ্যে ঝাঁপিয়েছে উত্তরবঙ্গের তৃণমূল৷ শিলিগুড়িতে উত্তরবঙ্গের ৫ জেলাকে নিয়ে গঠিত কোর কমিটি এই মিছিল নিয়ে বিশেষ বৈঠক করেছে৷ কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি কালিম্পং এবং দার্জিলিং, এই পাঁচ জেলার কোর কমিটির চেয়ারম্যান গৌতম দেব বলেছেন, ‘‘৩ জানুয়ারির মিছিলকে সর্বকালের সেরা মিছিল করার জন্য সব রকমের প্রস্তুতি শুরু হয়েছে”। এই মিছিলে পাহাড় থেকেও প্রচুর লোক আসবেন। সাংসদ শান্তা ছেত্রীকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। সংলগ্ন জেলাগুলি থেকেও অনেকে আসবেন। তবে এই মিছিলে লোক জড়ো করার মূল দায়িত্ব দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলার৷

মিছিল কোন পথে যাবে, তা চূড়ান্ত করতে দু’টি প্রস্তাব ইতিমধ্যেই কলকাতায় দলনেত্রীর কাছে পঠানো হয়েছে। প্রথম প্রস্তাবে বলা হয়েছে, তিনবাতি থেকে বর্ধমান রোড হয়ে হিলকার্ট রোড ধরে দার্জিলিং মোড় যাবে। দ্বিতীয়টি, তিনবাতি থেকে বর্ধমান রোড হয়ে মহানন্দা সেতু ঘুরে হিলকার্ট রোড ধরে হাসমিচকে গিয়ে শেষ হবে তৃণমূল নেতৃত্ব চাইছেন মিছিলকে শহরের মাঝে রাখতে। মিছিলে কয়েক লক্ষ লোক টানার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলেই পর্যটনমন্ত্রী জানিয়েছেন।

Related articles

বিজেপিকে বুড়ো আঙুল: পুদুচেরিতে একা লড়বে বিজয়ের TVK

বিরোধী দল পরিচালিত রাজ্যগুলি যে কোনও উপায়ে দখল করার রাজনীতি বিজেপি (BJP) প্রতি নির্বাচনে (Election 2026) করে এসেছে।...

অবশেষে ফিরছেন রুপোলি পর্দায়, তেলুগু ছবিতে ‘কামব্যাক’ অনুষ্কার

মা হওয়ার পর থেকে বড়পর্দা থেকে দূরেই ছিলেন অনুষ্কা শর্মা (Anushka Sharma) । তবে এবার পর্দায় ফিরছেন বিরাট...

শিকেয় ডবল ইঞ্জিন ছত্তিশগড়ের রক্ষণাবেক্ষণ: রোপওয়ে ছিঁড়ে মৃত ১, আহত ৬

ডবল ইঞ্জিন ছত্তিশগড়ে (Chhattisgarh) ফের পরিষেবা ও রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠল এক মর্মান্তিক দুর্ঘটনার কারণে। খাল্লারি মাতা মন্দিরে...

IPL: আকাশদীপের বিকল্প পেয়ে গেল কেকেআর, বাড়তি দায়িত্বে গ্রিন!

হর্ষিত রানার পর আকাশদীপ, কেকেআর (KKR) পাচ্ছে না তাদের সেরা দুই ভারতীয় বোলারকেই। আইপিএল (IPL) শুরুর আগেই কেকেআরের...