Tuesday, March 24, 2026

এনপিআর নিয়ে সংশয় দূর করতে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের বৈঠক ডাকা উচিত মোদি-শাহের

Date:

Share post:

আগ বাড়িয়ে পরস্পরবিরোধী নানারকম কথা বলেই সমস্যা তৈরি করেছেন মোদি সরকারের মন্ত্রীরা। বিরোধীরা সরকারের মধ্যে এই সমন্বয়হীনতার সুযোগ নিচ্ছেন এটা যেমন ঠিক, তেমনি সরকারের দুর্বলতা খুঁজে রাজনীতি করাই তো বিরোধী দলের কাজ। বিরোধী দলে থাকাকালীন বিজেপিও একই কাজ করত। আর সেই কারণেই এখন এনপিআর বা জাতীয় জনগণনাপঞ্জি এবং এনআরসি বা জাতীয় নাগরিকপঞ্জি এক বিষয় নয় বলা সত্ত্বেও কেউ তা মানতে চাইছেন না। খোদ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীই যে সংসদে দাঁড়িয়ে বলেছেন এনপিআর হল এনআরসি-র প্রথম ধাপ। তার কী ব্যাখ্যা দেবে বিজেপি? স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর এনআরসি ডিগবাজি তো ২০১৯-এর বর্ষসেরা হওয়ার যোগ্য। অবস্থা এমন জায়গায় গিয়েছে যে ২০১০-এ কংগ্রেস জমানায় দেশজুড়ে এনপিআর হলেও যারা কোনও উচ্চবাচ্য করেনি, এখন তারাও পথে নেমেছে!

এর একটাই কারণ। সরকারি ভাষ্যকে আর বিশ্বাস করতে পারছে না মানুষ। বিজেপি নেতা-মন্ত্রীরাই আজ একরকম কাল একরকম বলে এমন পরিস্থিতি সৃষ্টি করেছেন যে স্বয়ং মোদির কথাতেও সংশয় যাচ্ছে না। সরকারি ভাষ্যে আস্থাহীনতা এমন পর্যায়ে গিয়েছে যে বিজেপি-শরিক নীতীশকুমার পর্যন্ত বলছেন, কেন্দ্র কী করতে চায় তা আগে স্বচ্ছভাবে ব্যাখ্যা করা হোক। না হলে বিহারেও এনপিআর হবে না। ফলে এনআরসি-বিতর্কের পর এনপিআর নিয়েও বিরোধিতার মুখে নরেন্দ্র মোদি-অমিত শাহ। এই অচলাবস্থা কাটাতে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের বৈঠক ডেকে তাঁদের প্রশ্ন শোনা ও সংশয় দূর করার চেষ্টাই এখন মোদি-শাহর সামনে বিকল্প পথ হওয়া উচিত।

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...