Friday, June 12, 2026

প্রবল তুষারপাতে সিকিমে আটকে ২ হাজার পর্যটক, উদ্ধারে নেমেছে সেনা

Date:

Share post:

সিকিমের নাথু লায় প্রবল তুষারপাতের জেরে আটকে পড়লেন বহু পর্যটক ৷ জানা যাচ্ছে, ১৩ মাইল ও নাথু লা-র মধ্যে আটকে পড়েছেন প্রায় দেড় থেকে দু’হাজার পর্যটক৷ তাঁদের মধ্যে শিশু, মহিলা ও বয়স্করাও আছেন। নাথু লা ও ছাঙ্গু লেক থেকে ফেরার সময় প্রায় ৩০০টি ট্যাক্সিতে থাকা এই পর্যটক দল জওহরলাল নেহরু সড়কের বিভিন্ন জায়গায় আটকে পড়েন৷

পরিস্থিতি এতটাই ভয়াবহ যে পর্যটকদের উদ্ধারে নামতে সেনাবাহিনীকে৷ ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা কম থাকায় প্রতিকূল পরিস্থিতির মধ্যেই কাজ শুরু করে সেনা আর্থমুভার দিয়ে রাস্তা থেকে বরফ পরিষ্কার করার কাজ শুরু করেছে সেনা ৷ আটকে পড়া পর্যটকদের দ্রুত উদ্ধার করে তাঁদের খাবার, নিরাপদ আশ্রয় ও ওষুধ দেওয়া হয়েছে৷

সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় ৬০০ জন পর্যটককে ১৭ মাইলের সেনা ছাউনিতে রাখা হয়েছে৷
এদিকে, রাস্তায় বরফ জমে যাওয়ায় পর্যটকদের আপাতত নাথুলা যাওয়ার পারমিট দেওয়া বন্ধ করেছে সেনা। প্রত্যেক পর্যটককে গ্যাংটকের নিরাপদ আশ্রয়ে পৌঁছানো পর্যন্ত এই অভিযান চলবে বলেও জানানো হয়েছে সেনার তরফে।

Related articles

সাইয়ের প্রকল্প বাস্তবায়নে জোর, ডুরান্ড কমিটির সঙ্গে বৈঠকে ক্রীড়ামন্ত্রী

ক্রীড়া দফতরের দায়িত্ব নিয়েই দ্রুত কাজ শুরু করে দিলেন ইন্দ্রনীল খাঁ(Dr.Indranil Khan)। শুক্রবার দফায় দফায় বৈঠক সারলেন রাজ্যের...

ক্রীড়া চিকিৎসা ও প্রযুক্তির মেলবন্ধন: অনুষ্ঠিত হল ‘স্পোর্টসমেড ২০২৬’ আন্তর্জাতিক সেমিনার

শুক্রবার কলকাতায় অনুষ্ঠিত হল একটি উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সেমিনার— 'স্পোর্টসমেড: ফ্রম পারফরম্যান্স টু প্রিভেনশন' (SportsMed: from Performance to Prevention:...

মুখ্যমন্ত্রীর নজরে BGBS-এর ৬৩৫ কোটি টাকার বরাত!

BGBS-এ এলাহী খরচ। একটি নির্দিষ্ট ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকেই বরাত। নতুন সরকারের আতসকাচের চলায় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে...

গ্রেফতার হবেন ইন্দ্রনীল ও তাঁর স্ত্রী! কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ

গ্রেফতার হতে পারেন- এই আশঙ্কায় প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen) এবং তাঁর স্ত্রী আগাম জামিনের আবেদন জানিয়েছেন...