Wednesday, June 24, 2026

প্রতিবাদের মাসুল, বারাণসী সিপিএমের প্রায় পুরো জেলা কমিটিই জেলে!

Date:

Share post:

যোগী আদিত্যনাথের রাজরোষে উত্তরপ্রদেশ সিপিএম। নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় নেমে প্রতিবাদ। আর তার জেরে প্রধানমন্ত্রীর কেন্দ্র বারাণসীর প্রায় পুরো সিপিএম জেলা কমিটিকেই জেলে ভরে দিয়েছে পুলিশ। সংখ্যা ৬৯। যারা গ্রেফতার হননি, তাদের বাড়ি বাড়ি নোটিশ যাচ্ছে। জানতে চাওয়া হচ্ছে, দেশের আইনের বিরুদ্ধে পথে নামায় কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না!

আসলে মুখ্যমন্ত্রীর রোষ অন্য জায়গায়। উত্তরপ্রদেশে সিপিএম সেভাবে শক্তিশালী না হলেও বামেরা প্রচারপত্র, ছোট ছোট পথসভা আর বাড়ি বাড়ি গিয়ে মানুষকে নাগরিকত্ব আইনের কেন বিরোধিতা, তা বোঝানো শুরু করেছেন। যাতে জনমত তৈরি হচ্ছে। মিছিলে, সভায় লোক বাড়ছে। প্রাক্তন সাংসদ সুভাষিণী আলি পথে নেমেছেন এই বয়সেও। তিনি বলছেন, যোগী সরকার কোনও বিরোধিতা শুনতে রাজি নয়। যেখানেই বামেরা যৌথভাবে সভা, মিছিল করছে, সেখানে গিয়ে পুলিশি হামলা চলছে। গ্রেফতার করা হচ্ছে। জামিনের জন্য আইনজীবীর সুযোগ সুবিধাও দেওয়া হচ্ছে না। এই সরকারি দমন পীড়নের প্রতিবাদে সিপিএম, সিপিআই, ফব, আরএসপি, সিপিএমএল লিবারেশন উত্তরপ্রদেশ, অসম, কর্নাটক, ত্রিপুরা, দিল্লি সহ বিভিন্ন রাজ্যে ১-৭ জানুয়ারি রাস্তায় নামছে। কিন্তু লাল ঝান্ডার মিছিলে মানুষ ভিড় করলেও ব্যালটে তার ছাপ পড়ে না কেন, সেটাই বড় প্রশ্ন রাজনৈতিক মহলের।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...