Thursday, February 5, 2026

“প্রতিবাদীদের উচিত শিক্ষা দেওয়া হয়েছে”, যোগী আদিত্যনাথ

Date:

Share post:

উত্তরপ্রদেশে নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভকারীদের দমাতে প্রশাসনের কঠোর পদক্ষেপকে যোগী সরকার ‘ন্যায়সঙ্গত’ বলে দাবি করেছে৷ এই রাজ্যে বিক্ষোভের জেরে মৃত্যু হয়েছে ২১ জনের। অভিযোগ, উত্তরপ্রদেশ পুলিশের চালানো গুলিতেই মৃত্যু হয়েছে তাঁদের। উত্তরপ্রদেশ সরকার CAA-এর বিরুদ্ধে পথে নামা প্রতিবাদীদের শায়েস্তা করতে যে দমনমূলক পথ অবলম্বন করেছে তা নিয়ে গোটা দেশ নিন্দা করলেও পুলিশ-প্রশাসনের পাশেই দাঁড়ালেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেছেন, “কঠোর পদক্ষেপের মাধ্যমেই রাজ্যে শান্তি ফিরিয়ে আনা গেছে, তাই এই দমনমূলক পদক্ষেপ ন্যায়সঙ্গত”৷ বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ফলেই তাঁদের চুপ করানো গিয়েছে বলেই মনে করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী৷

রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কার্যালয় থেকে একটি টুইট করা হয়। সেখানে বলা হয়েছে,
“প্রত্যেক অশান্তি সৃষ্টিকারী হতবাক। প্রত্যেক সমস্যা সৃষ্টিকারী হতবাক। যোগী আদিত্যনাথের কঠোরতা দেখে প্রত্যেকে চুপ করে গেছেন। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে, জনগণের সম্পত্তি যাঁরা নষ্ট করবে তাঁদের ক্ষতিপূরণ দিতে হবে। হিংসার পথ বেছে নেওয়া প্রত্যেক বিক্ষোভকারী এখন কান্নাকাটি করছে, কারণ উত্তরপ্রদেশের যোগী সরকার খুব কঠোর”৷
এই টুইটের হ্যাশট্যাগ ছিল # গ্রেট_সিএম যোগী।
অন্য একটি টুইটে লেখা হয়, কীভাবে সহিংস প্রতিবাদকে দমন করা উচিত তার একটি উজ্জ্বল উদাহরণ তৈরি করেছে যোগী সরকার৷

spot_img

Related articles

বিরোধী ঐক্যের সামনে পর্যুদস্ত: লোকসভায় ভাষণ দিতে পারলেন না প্রধানমন্ত্রী মোদি

বিরোধী দলনেতাকে রাষ্ট্রপতি অভিবাসনের জবাবি ভাষণ দিতে না পারার প্রতিশোধ লোকসভায় নিল বিরোধীরা। বিরোধী দলগুলি বিক্ষোভের জেরে বুধবার...

জর্জ-বৈভবদের দাপুটে ব্যাটিংয়ে বিশ্বকাপ জয়ের দুয়ারে ভারতের যুবরা

৩১১ রানের বিশাল টার্গেট তাড়া করে মাত্র ৪১.১ ওভারে আফগানিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের(U19 ICC World Cup) ফাইনালে...

প্রস্তুতি ম্যাচে হিট নতুন ওপেনিং জুটি, বোলিংয়ে প্রশ্ন রেখেই স্বস্তির জয়

টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) আগে প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৩০ রানে হারাল ভারত(India)। আগামী শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের(USA)...

এভাবেই লড়াই চালান একজন নেত্রী: মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে অখিলেশ, প্রিয়াঙ্কা

একটি রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী ঠিক কেমন ভূমিকা নিতে পারেন তা বুধবার দেখিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকা...