Thursday, June 4, 2026

নির্দেশ সত্ত্বেও জল সমস্যার সমাধান হয়নি কেন? বৈঠকে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

Date:

Share post:

পুরুলিয়ার মতো রুক্ষ, শুষ্ক জেলায় পানীয় জলের স্থায়ী সমাধান হয়নি এখনও। বারবার বলা সত্ত্বেও, কেন এ বিষয়ে গুরুত্ব দেওয়া হয়নি? পুরুলিয়ার প্রশাসনিক বৈঠকে গিয়ে এবিষয়ে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় এক বছর পর রবিবার পুরুলিয়ায় প্রশাসনিক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই তাঁর ভর্ৎসনার মুখে পড়েন জনস্বাস্থ্য কারিগরি দফতরের আধিকারিকরা। মুখ্যমন্ত্রী কড়া নির্দেশ দেন, যে করেই হোক দ্রুত জেলার জল সমস্যা সমাধান করতেই হবে। প্রশাসনিক কাজের গতি নিয়ে অভিযোগ করতে গিয়ে মুখ্যমন্ত্রীর ধমক শুনতে হয় কাশীপুরের বিধায়ককে।

লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর এই প্রথম পুরুলিয়া গেলেন মুখ্যমন্ত্রী। কথাই ছিল ঝাড়খণ্ডের রাঁচিতে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের শপথ অনুষ্ঠানের পরে পুরুলিয়া যাবেন মমতা। সেই মতো, বিকেল চারটে নাগাদ পুরুলিয়া পৌঁছন তিনি। সেখানে বেলগুমা পুলিশ লাইনের কনভেনশন সেন্টারে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করেন মুখ্যমন্ত্রী। জেলার উন্নয়ন নিয়ে প্রশাসনিক কাজে সন্তোষ প্রকাশ করলেও জল সমস্যার সমাধান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন মমতা। মুখ্যমন্ত্রী নির্দেশের পরে জেলায় দ্রুত জল সমস্যার স্থায়ী সমাধান হবে বলে আশাবাদী পুরুলিয়াবাসী।

Related articles

কুর্শিতে বসেই নজরে ‘যুব যুগ’: পড়ুয়াদের বিনামূল্যে বাস পরিষেবা, ৫৬ হাজার সরকারি চাকরি

বুধবারেই কর্নাটকের (Karnataka) মসনদে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ডি কে শিবকুমার (D K Shivkumar)। পরদিনই রাজ্যের যুবসমাজ ও...

করো লড়াই: ঘুরে দাঁড়ানোর মুহূর্তে মনীষীদের শ্রদ্ধা তৃণমূল সুপ্রিমোর

লড়াইয়ের মুহূর্তে মনীষীদের প্রণাম তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Beranjee)। বৃহস্পতিবার, ’করো লড়াই...’ প্রতুল মুখোপাধ্যায়ের গানের ধ্বনিতেই...

শহরে ওয়াটার মেট্রো থেকে সৈকতের মৎস্যজীবী: ডবল ইঞ্জিন উন্নয়ন ঘোষণা শুভেন্দুর

জলপথ ও বন্দরের উন্নয়নের বিষয়টি এতটা ব্যাপক যে এবার অন্যান্য রাজ্যের মতো জলপথ পরিবহন ও বন্দর উন্নয়ের বিষয়গুলি...

বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলবেন ইয়ামাল? জল্পানর মধ্যেই মুখ খুললেন স্পেন কোচ

আসন্ন বিশ্বকাপে ফেভারিটের তকমা নিয়েই নামছে তিকিতাকার দেশ স্পেন। তারুণ্যে ভরা স্পেন দলে আর্কষণের কেন্দ্রবিন্দুতে তরুণ ফুটবলার লামিনে...