Tuesday, June 23, 2026

‘ওয়ান ডে সুপার সিরিজ’- সৌরভকে সমর্থন ইংল্যান্ডের

Date:

Share post:

বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের নতুন পরিকল্পনা ‘ওয়ান ডে সুপার সিরিজ’। ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও আরও একটি দেশকে নিয়ে এই টুর্নামেন্টের পরিকল্পনা করেছেন তিনি।অস্ট্রেলিয়া আগেই সমর্থন করেছিল এবার ইংল্যান্ডও সমর্থন করল সৌরভকে।
সম্প্রতি সৌরভ ও বোর্ডের সচিব জয় শাহ ইংল্যান্ডে গিয়ে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ( ইসিবি ) কে এই সিরিজের প্রস্তাব দিয়েছেন তাঁরা। জানা গিয়েছে, এই প্রস্তাবে সায় দিয়েছে ইসিবি। এর আগে ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও কেভিন রবার্টস সৌরভের এই সুপার সিরিজের পরিকল্পনার প্রশংসা করেন। এখন আইসিসির সবুজ সঙ্কেতের দিকে তাকিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া।
আইসিসির তরফে প্রধান সমস্যা হচ্ছে সূচি। তাই এখনও এই ব্যাপারে নিশ্চিতভাবে তারা কিছু জানায় নি। সৌরভের প্রস্তাব, বিশ্বের সেরা চার দেশ এই টুর্নামেন্ট খেলবে। ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ছাড়া একটা ইন-ফর্ম দেশকে নেওয়া হবে। চতুর্থ দেশটি প্রতি বছর বদলে যেতে পারে। বাকি তিনটি দেশ একই থাকবে। ২০২১ সালে প্রথমে ভারতে শুরু হওয়ার পর প্রতি বছর রোটেশন পদ্ধতিতে বাকি দেশগুলিতে এই সিরিজের পরিকল্পনা রয়েছে সৌরভের।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...