Tuesday, June 23, 2026

মঞ্চেই রাহুলের সঙ্গে ছোট্ট আলোচনা, মধ্যমণি সেই মমতাই

Date:

Share post:

রাঁচির মোরাবাদি মাঠে ঝাড়খণ্ড মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের শপথে মধ্যমণি অবশ্যই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারো ঘন্টা আগেই মমতা রাঁচী চলে গিয়েছিলেন। কথা হয়েছিল হেমন্তের সঙ্গে। মমতাকে প্রণাম করে আশীর্বাদ নেন হেমন্ত। আর রবিবার সকাল থেকে আসেন একে একে বিরোধী নেতা, মুখ্যমন্ত্রীরা। মঞ্চে দাঁড়িয়েই রাহুল গান্ধীর সঙ্গে মমতার প্রাথমিক সৌজন্য বিনিময়। তারপর ছোট্ট আলোচনা। নিশ্চিতভাবে সেখানে এনআরসি-সিএএ বিরোধী আন্দোলনের মুখবন্ধ হয়ে যায়। মুখ্যমন্ত্রীর এক পাশে বসেছিলেন ডিএমকে নেতা এম কে স্ট্যালিন এবং ছত্তিশগড় মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। অনেকটা সময় ধরেই দুজনের মধ্যে আলোচনা চলে। হেমন্তের মন্ত্রিসভার শপথের পর সব বিরোধী নেতৃত্ব হাতে হাত মিলিয়ে বিরোধী ঐক্যের ছবি তুলে ধরেন। এনআরসি-সিএএ নিয়ে পশ্চিমবঙ্গ থেকে প্রথম আওয়াজ তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই আওয়াজ ছড়িয়ে পড়ে অন্য রাজ্যে। আর ঝাড়খণ্ডের মাটিতে সেই বিরোধী আন্দোলন কার্যত সর্বভারতীয় রূপ নিল। হেমন্ত এই দিনটিকে সংকল্প দিবস হিসাবে ঘোষণা করেছেন।

আরও পড়ুন-হেমন্ত সোরেনের শপথ গ্রহণ অনুষ্ঠানে বিরোধী সমাবেশ

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...