Friday, June 26, 2026

অ্যাক্সিস ব্যাঙ্কে সরকারি কর্মচারীদের অ্যাকাউন্ট সরানো নিয়ে ফড়ণবীশের স্ত্রীকে কটাক্ষ প্রিয়ঙ্কার

Date:

Share post:

ফের আসরে শিবসেনা নেত্রী প্রিয়ঙ্কা চতুর্বেদি। মহারাষ্ট্রের পূর্বতন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশের স্ত্রী অমৃতার একটি মন্তব্য নিয়ে তিনি কটাক্ষ করলেন । বললেন, মহারাষ্ট্রের সরকারি কর্মচারীদের বেতনের অ্যাকাউন্ট অ্যাক্সিস ব্যাঙ্ক থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্তের নেপথ্যে ছিল রাজনৈতিক বিদ্বেষ । তিনি সেখানকার কর্মী বলেই ওই বেতনের অ্যাকাউন্ট অ্যাক্সিস ব্যাঙ্কে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল ফড়ণবীসের জমানায়।
মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের জোট সরকারের পর ঠাণে পুরসভাও একই সিদ্ধান্ত নেওয়ার পর শনিবার টুইটে অমৃতাকে কটাক্ষ করেন প্রিয়ঙ্কা।শিবসেনা নেত্রী তাঁর টুইটে লিখেছেন, ‘‘আমি খুবই অবাক হয়ে যাচ্ছি এটা দেখে যে, উনি সরকারি কর্মচারীদের বেতনের অ্যাকাউন্ট অ্যাক্সিস ব্যাঙ্ক থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্তের মধ্যে রাজনৈতিক বিদ্বেষের গন্ধ খুঁজে পাচ্ছেন। উনি যদি এতে রাজনৈতিক বিদ্বেষ খুঁজে পান, তা হলে বলতে হবে, উনি কাজ করেন বলেই পূর্বতন মুখ্যমন্ত্রী ওই অ্যাকাউন্ট অ্যাক্সিস ব্যাঙ্কে নিয়ে যাওয়ার সিদ্ধান্তকে সমর্থন করেছিলেন।’’ টুইটে তিনি ঠাকরে সরকারের কাছে দাবি জানিয়েছেন, অ্যাক্সিস ব্যাঙ্কে ওই অ্যাকাউন্ট সরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া স্বচ্ছ ছিল কি না, তার তদন্ত করে দেখা হোক।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...