Wednesday, April 1, 2026

দানিশ বিতর্কে শোয়েবের গলায় উল্টো সুর

Date:

Share post:

শোয়েব আখতার এ বার দাবি করলেন, দানিশ কানেরিয়াকে নিয়ে তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে।দিন দু’য়েক আগে এক সাক্ষাৎকারে শোয়েব দাবি করেন, পাকিস্তান ক্রিকেট দলে বেশ কয়েক জন ক্রিকেটার কানেরিয়ার সঙ্গে খারাপ ব্যবহার করতেন। কারণ দানিশের ধর্ম হিন্দু। তাই দলে কানেরিয়া ছিলেন ব্রাত্য। অনেকে কানেরিয়ার সঙ্গে বসে খেতে পর্যন্ত চাইত না। শোয়েবের এ হেন বিতর্কিত মন্তব্যে তোলপাড় হয় পাকিস্তান ক্রিকেট। জাভেদ মিয়াঁদাদের মতো প্রাক্তন পাক ক্রিকেটার কানেরিয়ার সমালোচনা করেন।

শনিবার নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব বলেছেন, ‘‘আমার কথা ভুল প্রসঙ্গে ব্যবহার করা হচ্ছে। ধর্মের ভিত্তিতে কাউকে আলাদা করে রাখার সংস্কৃতি পাকিস্তান দলে কোনওদিনই ছিল না। দলের অলিখিত নিয়ম ছিল, সবাইকে সম্মান দিতে হবে। দু-একজন ক্রিকেটার কানেরিয়া সম্পর্কে এই ধরনের মন্তব্য করত ঠিকই। তবে এই ধরনের ক্রিকেটার সব দলেই থাকে। ওই ধরনের মন্তব্য শুনে আমি শুরুতেই প্রতিবাদ জানিয়েছিলাম।

ইউটিউব চ্যানেলে শোয়েব দাবি করেছেন, আমি ওদের বলেছিলাম ওকে নিয়ে এমন মন্তব্য করলে তোমাদের ছুঁড়ে ফেলে দেব। এটা আমাদের দেশের সংস্কৃতি নয়।তিনি দাবি করেন, গত ১০-১৫ বছরে তাঁদের সমাজ অনেক উন্নতি করেছে। মুসলিম, হিন্দু, অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়েরও বাসভূমি পাকিস্তান। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড কানেরিয়াকে নির্বাসিত করেছে। পাকিস্তান কখনওই কানেরিয়াকে দল থেকে বাদ দেয়নি। ম্যাচ গড়াপেটায় জড়িত থাকায় কানেরিয়াকে নির্বাসিত করেছিল ইসিবি।

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...