Friday, June 26, 2026

৪জানুয়ারি থেকে ভাঙা হবে টালা ব্রিজ

Date:

Share post:

৩জানুয়ারি থেকে টালা ব্রিজ পুরোপুরি বন্ধ। ৩ জানুয়ারি রাত থেকে বন্ধ হবে। আর তার পরের দিন অর্থাৎ ৪ জানুয়ারি থেকেই টালা ব্রিজ ভাঙা শুরু হবে। রাজ্য পরিবহণ দফতর এই খবর দিয়েছে। একদিকে টালা ব্রিজ, অন্যদিকে ক্যানেল ইস্ট সেতু বন্ধ থাকার কারণে যে উত্তর কলকাতায় নাভিশ্বাস উঠবে, তা বিগত কয়েক দিন ধরে টের পাওয়া যাচ্ছে। ওই সময় থেকে কলকাতামুখী ছোটো গাড়ি বিটি রোড দিয়ে যেতে পারবে না। তাই সেই সময় দ্বিতীয় হুগলি সেতু হয়ে কলকাতায় আসতে হবে। অন্যদিকে, টালা ব্রিজ বন্ধ করার জন্য লকগেট খুলে দেওয়া হচ্ছে। ওই রুটে কিছু বাস যাতায়াত করবে বলে জানা যাচ্ছে। ৪৩ ও ২৪২ নং বাসের রুট অপরির্তিত থাকছে।

টালা ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করে রিপোর্ট জমা দিয়েছে রাইটস। এই রিপোর্টে বলা হয়েছে, দীর্ঘদিন মেরামত না করার ফলে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে টালা ব্রিজ। ফলে যে কোনও সময় ভেঙে পড়তে পারে ব্রিজটি। এই পরিস্থিতিতে পুজোর মুখে টালা ব্রিজে বাস চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নেয় সরকার।
শুধুমাত্র ছোটো গাড়িকে ছাড় দেওয়া হয়।

Related articles

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...