Sunday, April 5, 2026

NRC-CAA বিরোধিতায় একসঙ্গে পথে নামার প্রস্তাব দিয়ে মমতাকে চিঠি মান্নান-সুজনের!

Date:

Share post:

NRC-CAA বিরোধিতায় একসঙ্গে পথে নামার প্রস্তাব দিয়ে এবার রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি চিঠি দিলো কংগ্রেস ও সিপিএম।
এদিন বিধানসভায় সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন কংগ্রেস নেতা তথা বিরোধী দলনেতা আব্দুল মান্নান। এবং বিধানসভায় বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী।

মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেন আব্দুল মান্নান। একসঙ্গে পথে নেমে কেন্দ্রের নাগরিকত্ব সংশোধনী আইন এবং এনআরসি বিরোধী আন্দোলনের প্রস্তাব দেন বিরোধী আব্দুল মান্নান এর প্রস্তাবে সায় দেন সুজন চক্রবর্তীর।

বাবরি মসজিদ ধ্বংস পরবর্তী সময়ে শান্তি বজায় রাখতে একসঙ্গে পথে নেমেছিল বাম-কংগ্রেস। উদ্ভূত পরিস্থিতিতে সারাদেশকে বার্তা দিতে সেই যৌথ আন্দোলন হতেই পারে বলে মনে করেছে বাম-কংগ্রেস।

এদিকে, তৃণমূলের সঙ্গে পথে নেমে একসঙ্গে আন্দোলনের সায় দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রও। আব্দুল মান্নানের দাবি, মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়ার বিষয়টি তিনি সোমেন মিত্রকে জানিয়েছেন এবং সোমেন মিত্র তাতে সম্মতি দিয়েছেন। অন্যদিকে, NRC ও CAA বিরোধিতা নিয়ে সর্বদল বৈঠকেরও প্রস্তাব দিয়েছেন সুজন চক্রবর্তী।

তাহলে কি এবার নাগরিকত্ব সংশোধনী আইন এবং এনআরসি ইস্যুতে একসারিতে দেখা যাবে তৃণমূল-বাম এবং কংগ্রেসকে? রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে!

আরও পড়ুন-বছর শেষে রাজভবনে শিক্ষামন্ত্রী, রাজ্যপালের সঙ্গে দেড় ঘন্টা বৈঠক!

Related articles

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...