Friday, June 26, 2026

যাদবপুর থানার সামনে বিজেপির বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার, লাঠি চার্জ

Date:

Share post:

মঙ্গলবার যাদবপুর থানার সামনে বিজেপির বিক্ষোভকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড। এদিন বিকেলে রাজ্য বিজেপি নেত্রী শর্বরী মুখোপাধ্যাযয়ের নেতৃত্বে গতকাল ৮বি বাস স্ট্যান্ডের সামনে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের ভূমিকার প্রতিবাদ জানিয়ে এবং দোষীদের গ্রেফতারের দাবিতে যাদবপুর থানার সামনে এই ঘটনায় প্রতিবাদে বিক্ষোভে সামিল হয় বিজেপি কর্মী সমর্থকরা।

প্রথমে যাদবপুর থানা ঘেরাও এবং তারপর রাস্তা অবরোধ করা হয় বিজেপির পক্ষ থেকে। পেট্রোল দিয়ে জ্বালানো হয় টায়ার। তখন পুলিশ এসে বাধা দিলে বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের খন্ড যুদ্ধ বেধে যায়। কিন্তু যানজট হয়ে যাওয়া রাস্তা পরিষ্কার করার জন্য পুলিশ সামান্য লাঠি চার্জ ও করে।

এরপর বিজেপির কয়েকজন সমর্থককে আটক করে যাদবপুর থানার মধ্যে নিয়ে যায় পুলিশ। তখনও বাইরে উত্তেজনা। বেশ কিছুক্ষণ পরে আটক হওয়া বিজেপি সমর্থকদের ছেড়ে দেয় পুলিশ। এরপরই বাইরে এসে বিজেপি সমর্থকরা দাবি করেন, পুলিশ ধরে নিয়ে গিয়ে তাদেরকে মারধর ও গালমন্দ করেছে। যদিও যাদবপুর থানার পুলিশের পক্ষ থেকে বিজেপি সমর্থকদের মারার ঘটনাটি অস্বীকার করা হয়েছে।

Related articles

তারাতলার ঘটনায় ব্যথিত, ‘প্রায়শ্চিত্ত’ করতে তৃণমূল ছাড়লেন বিশ্বরূপ!

কলকাতা পুরসভার (KMC) ৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বরূপ দে (Former Councillor Biswarup Dey) তারাতলার বিপর্যয়ে মানসিক কষ্টে...

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...

এবার সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটিতেও কোপ! বিজ্ঞপ্তি জারি নবান্নের

বেসরকারি সংস্থায় এই বিড়ম্বনা আছেই- মালিকপক্ষের মর্জিতে ছুটির দিনেও অফিসে আসতে হয় অনেক কর্মীকেই। কিন্তু শনি-রবি বা ছুটির...