Friday, June 26, 2026

নতুন বছরের প্রথম দিন থেকেই ভাড়া বাড়ছে রেলে, দেখুন নতুন তালিকা

Date:

Share post:

পূর্ব ঘোষণা মতই নতুন বছরের প্রথমদিন থেকেই রেলের ভাড়া বাড়ছে গোটা দেশজুড়ে। এবং যে হারে ভাড়া বাড়ছে তা রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে বর্ষশেষের সন্ধেতেই ঘোষণা হল। ১ জানুয়ারি অর্থাৎ বুধবার মধ্য রাত থেকেই কার্যকর হচ্ছে সেই বর্ধিত ভাড়া। তবে দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রে সংরক্ষিত আসনে যেসব যাত্রী ইতিমধ্যেই প্রি-বুক করে ফেলেছেন রেলের টিকিট, তাঁদের ক্ষেত্রে এই বর্ধিত ভাড়া কার্যকরী নয়।

সর্বোচ্চ বর্ধিত ভাড়ার মূল্য কিলো মিটার প্রতি ১ পয়সা থেকে ৪ পয়সা। এসি’র ক্ষেত্রে বাড়ছে ৪ পয়সা প্রতি কিলো মিটার। এবং নন এসি’র ক্ষেত্রে ২ পয়সা করে ভাড়া বাড়ছে। রেল স্টেশনগুলিতে নতুন চার্ট দেওয়া হয়ে জানুয়ারি থেকে। যদিও শহরতলীর ক্ষেত্রে লোকাল ট্রেনে ভাড়া বাড়ছে না।

২০১৭-১৮ তে ভারতীয় রেল যা আয় করেছে, তা ১০ বছরের মধ্যে সবথেকে কম। ক্যাগের রিপোর্ট সেকথাই বলছে। অর্থাৎ, রেল তাদের খরচের সঙ্গে আয় পাল্লা দিতে পারছে না। লাভের ৯৫ শতাংশ চলে যাচ্ছে লোকসান সামাল দিতে।

রেলের রেভিনিউ কতটা কমেছে, সেটাও প্রকাশছে এসেছে অডিট রিপোর্টে। ২০১৬-১৭-তে যেখানে ৪,৯১৩ কোটি টাকা রেভিনিউ এসেছিল, সেখানে ২০১৭-১৮ তে রেভিনিউ এসেছে মাত্র ১,৬৬৫ কোটি।

Related articles

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...