Saturday, April 4, 2026

নতুন বছরে নতুনভাবে সাজবে সংসদ ভবন

Date:

Share post:

নতুন বছরে নতুনভাবে সাজবে সংসদ ভবন৷ কেন্দ্রীয় সরকার বিপুল বদল আনছে ঐতিহাসিক এই স্থাপত্যে৷ কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, তিনটি চূড়াযুক্ত ত্রিভূজ আকৃতিক প্রাসাদ, ভূগর্ভস্থ গাড়ি চলার রাস্তা এবং প্রধানমন্ত্রীর নিজস্ব একটি বাসভবন নিয়ে তৈরি হবে নতুন এই সংসদ ভবন৷ ইতিমধ্যেই গুজরাতের একটি বেসরকারি সংস্থাকে এই নতুন প্রক্লপের দায়িত্ব দেওয়া হয়েছে৷ যদিও সংসদ ভবন সম্পূর্ণ নতুন রূপে সাজতে সময় লাগবে আরও বেশ কয়েক বছর৷ ২০২৪-এ শেষ হবে এই কাজ৷ এরফলে নর্থ ও সাউথ ব্লকে তৈরি হবে জাদুঘর৷ দুটি ভবনে দু’ভাবে তুলে ধরা হবে ভারতীয় ইতিহাস৷ একটিতে ১৮৫৭ আগের ভারত ও অন্যটিতে ১৮৫৭-র পরের সময়কে সাজিয়ে তোলা হবে৷
নতুন করে সেজে উঠলেও কোনও ঐতিহাসিক স্থাপত্য ভাঙা হবে না৷ বরং গড়ে উঠবে আধুনিক সংসদ ভবন৷ প্রধানমন্ত্রীর বাসভবন তৈরি হবে রাষ্ট্রপতি ভবনের ঠিক পাশে৷

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...