Friday, April 3, 2026

সুপার সিরিজ নিয়ে সৌরভের চিন্তাভাবনার সঙ্গে একমত নন দু’ প্লেসি

Date:

Share post:

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও অন্য একটি দলকে নিয়ে সুপার সিরিজ করার প্রস্তাব দিয়েছেন।দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ দু’ প্লেসি মহারাজের চিন্তাভাবনার সঙ্গে একমত নন। তাঁর বক্তব্য,শুধু তিনটি দল নয়, ক্রিকেটের প্রসারের জন্য আরও বেশি দলকে নিয়ে প্রতিযোগিতা করা উচিত।প্রাক্তন পাক অধিনায়ক রশিদ লতিফ তাঁর ইউটিউব চ্যানেলে জানিয়েছেন, সৌরভের পরিকল্পনা ফ্লপ হবে, এটা অবাস্তব।
অন্যদিকে, ক্রিকেট অস্ট্রেলিয়ার চিফ এগজিকিউটিভ অফিসার কেভিন রবার্টস সৌরভের প্রস্তাবিত সুপার সিরিজ-এর ভাবনাকে স্বাগত জানিয়েছেন। প্রোটিয়া অধিনায়ক বলেছেন, ‘‘যত বেশি দল অংশ নেবে, ততই খেলাটার প্রসার ঘটবে।’’ দু’ প্লেসির মতে, ক্রিকেটের তিনটি শক্তিশালী দেশের দিকে তাকিয়ে ক্রীড়াসূচি তৈরি করা হলে খেলাটার বিকাশ ঘটবে না। ক্রিকেটকে ছড়িয়ে দেওয়ার জন্য আরও বেশি করে দলের অংশগ্রহণ দরকার।

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...