Sunday, June 21, 2026

লিফট ছিড়ে সপরিবারে মৃত্যু কনস্ট্রাকশন ব্যারন পুনীত আগরওয়ালের

Date:

Share post:

গোটা পরিবারের একসাথে মৃত্যু। এসেছিলেন নতুন বছর সেলিব্রেট করতে। ২০২০ দেখা তো হলোই না, তার পরিবর্তে ফিরল ৬জনের নিথর দেহ। না, কোনও আত্মহত্যা নয়, লিফট ছিড়ে সপরিবারে মৃত্যু হল দেশের অন্যতম কনস্ট্রাকশন বিজনেস টাইকুন পুনীত আগরওয়ালের।

পুনীত আগরওয়াল ‘পাথ ইন্ডিয়া’ কনস্ট্রাকশন সংস্থার কর্ণধার। দেশজুড়ে পুল তৈরি, রাস্তা তৈরি, টোল ট্যাক্স চালানোর কাজ করে থাকে তাঁর সংস্থা। প্রায় ২৫ বছরের এই সংস্থায় কাজ করেন প্রায় ৫হাজার কর্মী।

মঙ্গলবার সন্ধ্যায় মধ্যপ্রদেশের ইন্দোরের কাছে মহুরের পাতালপানিতে নিজের ফার্ম হাউসে গিয়েছিলেন পুনীত। নতুন বছর সেলিব্রেট করতে। সঙ্গে স্ত্রী নীতি, মেয়ে পলক, জামাই পলকেশ, নাতি নভ, দুই বন্ধু গৌরব আর আর্যবীর। পাতালপানির এই ফার্ম হাউসে নানা অনুষ্ঠান উপলক্ষ্যে পুনীত আসতেন। বাড়ির ৭০ফুট উঁচুতে একটি খোলা ছাদ রয়েছে। যে ছাদে ক্যাপসিউল লিফটে করে উঠতে হয়। সেই লিফটে উঠবার সময়েই ঘটনাটি ঘটে। প্রায় ৭০ফুট উঁচু থেকে লিফটের তার ছিড়ে লিফটি নিচে পড়ে। ঘটনাস্থলেই লিফটে থাকা সকলের মৃত্যু হয়। একমাত্র জীবিত রয়েছেন স্ত্রী নিধি। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে স্থানীয় চৌথরাম হাসপাতালে। চলছে যমে-মানুষে লড়াই।

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...