Sunday, June 21, 2026

প্রকাশ্য সভায় মারামারি করছে দিল্লির ক্রিকেট কর্তারা! গম্ভীর বললেন তাড়ান এদের

Date:

Share post:

প্রকাশ্য সভায় মারামারি করছেন দিল্লি ক্রিকেট সংস্থার কর্তারা। সেই ভিডিও ক্রিকেটমহল জুড়ে ছড়িয়ে পড়েছে। নক্কারজনক সেই ভিডিও নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন দিল্লির প্রাক্তন ক্রিকেটার সাংসদ গৌতম গম্ভীর। বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে তাঁর অনুরোধ, এখনই দিল্লি ক্রিকেট বোর্ড ডিডিসিএ ভেঙে দিন। অল আউট হয়ে গিয়েছে। অল আউট হয়েছে রীতিমতো শূন্য করে।

সৌরভকে ট্যুইটারে অনুরোধ জানিয়ে গম্ভীর বলেছেন, দেখুন কিছু অপরাধী কীভাবে একটা সংস্থাকে হাসির খোরাক বানিয়েছে। আমি সৌরভ গঙ্গোপাধ্যায় ও জয় শাহসহ বিসিসিআইকে অনুরোধ করছি এই মুহূর্তে ডিডিসিএ ভেঙে দিয়ে অভিযুক্তদের আজীবন নির্বাসনে পাঠান। যদিও দিল্লি ক্রিকেট বোর্ড এই ঘটনাটাকে কার্যত উল্লেখ না করেই নিজেদের ট্যুইটে সদস্যদের অভিনন্দন জানিয়েছে প্রচন্ড ঠান্ডায় বৈঠকে যোগদান করার জন্য। এই মুহূর্তে সংস্থার প্রেসিডেন্ট সাংবাদিক রজত শর্মা। তাঁর জায়গায় নতুন প্রেসিডেন্ট বেছে নেওয়া হবে শীঘ্রই।

Related articles

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...