Saturday, June 20, 2026

হাতিয়ার NRC-CAA, প্রতিষ্ঠা দিবসে রাজ্য থেকে বিজেপিকে উৎখাতের সংকল্প তৃণমূলের

Date:

Share post:

রাজ্যে আসন্ন নির্বাচনগুলিতে NRC ও CAA তৃণমূল কংগ্রেসের প্রচারের হাতিয়ার হবে। আজ, বুধবার তৃণমুল ভবনে দলের ২২তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে এই বার্তা দিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি।

এদিন তিনি বলেন, বিজেপি সরকার একটা জনবিরোধী আইন নিয়ে এসেছ। আইন তৈরি করা হয় মানুষের জন্য। যদি মানুষ আন্দোলনের মধ্যে দিয়ে সেই আইনকে প্রত্যাখ্যান করে, তাহলে সরকারকে পিছিয়ে আসতে হবে। আসন্ন পুরসভা এবং আগামী বছর বিধানসভা নির্বাচনে বিজেপিকে রুখতে কোনও হাতিয়ারের লাগবে না। বাংলার মানুষ তাদের ৩টি উপনির্বাচনের মাধ্যমে আগেই প্রত্যাখ্যান করে দিয়েছেন।

লোকসভা নির্বাচনে টাকা দিয়ে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করে কিছু আসন লাভ করে ছিল বটে। কিন্তু আসন্ন পুরসভা ও বিধানভা নির্বাচনে মানুষ বিজেপিকে এই বাংলা থেকে খালি হাতে ফিরতে বাধ্য করবেন বলে দাবি করেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি।

তার আগে আজ দলীয় সদর দফতর তৃণমুল ভবনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করেন সুব্রত বক্সি-সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...