Saturday, April 4, 2026

রাত পোহালেই উত্তরবঙ্গে NRC-CAA বিরোধী ঐতিহাসিক পদযাত্রা মমতার

Date:

Share post:

কেন্দ্রের নয়া নাগরিকত্ব সংশোধনী আইনের (CAA) এবং জাতীয় নাগরিকপঞ্জী (NRC) বিরোধিতায় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, রাজ্যজুড়ে ধারাবাহিকভাবে NRC ও CAA বিরোধী প্রতিবাদ-আন্দোলন চলবে।

সেইমতো এবং পূর্ব ঘোষণা অনুযায়ী, নাগরিকত্ব সংশোধনী আইন ও NRC বিরোধীতায় মিছিল করতে আজ বৃহস্পতিবার উত্তরবঙ্গ সফরে গেলেনমমতা বন্দ্যোপাধ্যায়৷ কলকাতায় ৫টি পদযাত্রা এবং পুরুলিয়ার পর এবার শুক্রবার অর্থাৎ ৩ জানুয়ারি শিলিগুড়িতে মিছিলে হাঁটবেন মমতা৷

উল্লেখ্য, নাগরিকত্ব সংশোধনী আইন ও এনআরসির বিরুদ্ধে লাগাতার আন্দোলন ও পদযাত্রা করছেন তৃণমূল নেত্রী।শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত মিছিলে হেঁটেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ কলকাতার পর পুরুলিয়ায় হাঁটেন মমতা বন্দ্যোপাধ্যায়।

শুরুটা হয়েছিল রেড রোডের আম্বেদকর মূর্তির পাদদেশ থেকে মিছিল, যা মেও রোডে গান্ধী মূর্তির পাদদেশে ছুঁয়ে শেষ হয়েছিল জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি পর্যন্ত ছিল৷ পরের দিন মিছিল ছিল যাদবপুর ৮বি বাস স্ট্যান্ড থেকে ভবানীপুর যদুবাবুর বাজার পর্যন্ত৷ তারপরের দিন হাওড়া ময়দান থেকে মিছিল ছিল ধর্মতলার ডোরিনা ক্রসিং পর্যন্ত। পুরেরদিন ছাত্রযুবদের সমাবেশ ছিল ধর্মতলার রানি রাসমনি রোডে। সমাবেশ করেছেন পার্ক সার্কাস ময়দানেও। এরপর সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়ি মিছিল করেন মমতা, যা শেষ হয় বেলেঘাটার গান্ধী ভবন পর্যন্ত। এবার উত্তরবঙ্গ-এ হাঁটবেন মমতা। যার প্রস্তুতি তুঙ্গে।

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...